সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮

চুক্তির পর অবরুদ্ধ বিদ্রোহীদের সিরিয়া থেকে সরিয়ে নেয়া হলো

চুক্তির পর অবরুদ্ধ বিদ্রোহীদের সিরিয়া থেকে সরিয়ে নেয়া হলো

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাবাদানি নামের সীমান্তবর্তী শহরটি সিরীয় সরকারি বাহিনী অবরুদ্ধ করে রেখেছিল কয়েক ডজন আহত বিদ্রোহী যোদ্ধাকে। সপরিবারে সিরিয়ার একটি শহর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্রোহী যোদ্ধাদের সরিয়ে নেয়ার সমঝোতা হয়েছে উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের ঘিরে রাখা দু’টি গ্রামের অসংখ্য বেসামরিক ব্যক্তিকে নিরাপদে যেতে দেয়ার বিনিময়ে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিদ্রোহীদের সরিয়ে নিয়ে স্থানীয় সময় আজ সকাল ৮টার দিকে, রেডক্রস ও জাতিসংঘের ১২ টি গাড়ি জাবাদানি শহরে পৌছেছে। বিদ্রোহী অধ্যুষিত জাবাদানি শহর পূনর্দখলে কয়েক মাস ধরে সরকারি বাহিনী অবিরাম বোমা বর্ষণ করে। আজকের বিরল এ বিনিময় সমঝোতার এক পক্ষে ছিল তুরস্ক ও স্বসস্ত্র গ্রুপ আহরার আল শাম। অপর পক্ষে ছিল ইরান ও সিরীয় সরকার।

লেবানন সীমান্তবর্তী জাবাদানি শহর থেকে ৭০ জন বিদ্রোহী যোদ্ধাসহ ১৩০ জনের আজ বৈরুত বিমানবন্দরে পৌছানোর কথ। সেখান থেকে তারা জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের তত্ত্বাবধানে তুরস্কে যাবে। একই সময়ে বিদ্রোহী অধ্যূষিত ইদলিব এলকার দুটি গ্রাম ফুয়া ও কেফ্রায়া থেকে নারী-শিশুসহ ৪৫০ জন ব্যক্তিকে সরিয়ে নেয়া হবে।

এদিকে, বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে গুরুতর আহতদের সরিয়ে নেয়ার জন্য জাবাদানি শহরে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা যায়। বিদ্রোহী ও তাদের পরিবারবাহী গাড়িবহরটি লেবাননের সীমান্ত ক্রসিং আল মাসনা দিয়ে বৈরুতে যাবে। সেখান থেকে তুরস্কে যাওয়ার পর তাদের ইদলিবে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026