বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলার ধারাবহরস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজসেবী এম এ মন্নান খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষার মান দিন দিন বাড়ছে। প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মনযোগী হতে হবে। শিক্ষা সকলের প্রাপ্য।

এ কথা বিবেচনা করে যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান সুদুর প্রবাসে বসে ধারাবহর এলাকায় ২০০৯ সালে বিদ্যালয় গড়ে তুলে যে মহত্বের পরিচয় দিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। এ বিদ্যালয় আমাদের সকলের। বিদ্যালয়ের লেখাপড়ার মান কিভাবে আরো বাড়ানো যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আগামীতে এ বিদ্যালয়ের অধিনে আব্দুল মতিন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা চালু করার জন্য বক্তারা বলেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাহিয়া জান্নাত লিপার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস একাডেমী অব বিজনেস এন্ড টেকনোলজি ইউকের প্রাক্তন অধ্যক্ষ রুকনুদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্টেসতোপ কমিউনিটি কলেজ লেস্টার ইউকের লেকচারার আফসানা আহমেদ, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক জিএস আফজাল হোসেন রফি, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহানের গর্বধারনী মাতা আঞ্জুমান আরা বেগম, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ফাতেমা খানম, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার আলমগীর, মধ্যপ্রাচ্য প্রবাসী আনোয়ার জাহাঙ্গীর।

বিদ্যালয়ের অভিভাবক পরিষদের সদস্য সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূন, প্রধান শিক্ষিকা আয়শা খানম, সহকারী শিক্ষক জাবেদ আহমদ, মিটু কান্তি দেব, শাহরিয়ার হোসাইন, অভিভাবক সদস্য শিপা বেগম, লাভলী বেগম, আনোয়ারুল হক নাসিম, নওরীন বেগম, জাভেদ আহমদ, নওশীন বেগম প্রমূখ।

– ইমেইল প্রেরিত সংবাদ

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026