বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯

সালমান খানের প্রথম প্রেমিকা শাহিন জাফরি

সালমান খানের প্রথম প্রেমিকা শাহিন জাফরি

বিনোদন ডেস্ক: গবেষকেরা বলেছেন, একজন মানুষ জীবনে গড়ে কমপক্ষে ছয়বার প্রেমে পড়ে। কিন্তু প্রথম যে প্রেম তার অনুভূতিটুকুই আলাদা। এ কথা অনেকেই জানে, বলিউড লাভার বয়, সালমানের জীবনে প্রেম এসেছে অনেকবার। তাহলে সালমানের প্রথম প্রেমিকা কে ছিলেন?

প্রশ্নটা শুনে মনে হবে, উত্তরটাতো সহজই। কে না জানে বলিউড ভাইজানের প্রথম প্রেম সংগীতা বিজলানির কথা! ভুলে জান এ তথ্যটি। বড় বড় মানুষদের জীবনে অনেক ঘটনাই থাকে যা সহজে কেউ জানে না। তেমনিই একটি গোপন খবর হলো, সংগীতার আগেও সালমানের জীবনে এসেছিলেন আরও একজন। তাহলে কে ছিলেন তিনি?

নতুন করে ভক্তদের জন্য তথ্যটি জানা গেছে সম্প্রতি সালমানকে নিয়ে লেখা একটি বইতে। সেখানে তাঁর শৈশব থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে তার স্মৃতিচারণা করা হয়েছে। কোনো রকম রাখঢাক না করে এ বইতে জানান হয়েছে সালমানের জীবনে কত প্রেম এসেছে, কত প্রেম গেছে ভেস্তে!

বইতে দাবি করা হয়েছে, সালমানের জীবনে পাঁচজন নারী এসেছিলেন। সারা দুনিয়া চারজনের নাম জানলেও পঞ্চম জন কে সেটা হয়তো কেউই জানেন না।

বইয়ের তথ্য অনুযায়ী মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় সালমানের জীবনে আসে শাহিন জাফরি। যার আরেক পরিচয় ছিল অভিনেতা অশোক কুমারের নাতনি। এই শাহিন একজন পেশাদার মডেল ছিলেন। সালমান খানের সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক ছিল। পরে সালমানের জীবনে সংগীতা বিজলানি আসার পর শাহিন একটি এয়ারলাইনসে চাকরি নিয়ে চলে যান। পুরো ঘটনাটি শাহিনের এক আত্মীয় সাক্ষাৎকারে বলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026