বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

বাংলাদেশ থেকে শীঘ্রই ৩৬,০০০ গৃহকর্মী সৌদি আরব আসছেন: রাস্ট্রদূত গোলাম মসীহ

বাংলাদেশ থেকে শীঘ্রই ৩৬,০০০ গৃহকর্মী সৌদি আরব আসছেন: রাস্ট্রদূত গোলাম মসীহ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গৃহের গৃহস্থালী কাজের জন্য ৩৬,০০০ হাজার গৃহকর্মী ঢাকা থেকে আসার জন্য প্রস্তুত রয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের এম্বাসাডর গোলাম মসীহ আরব নিউজের সাংবাদিক মোহাম্মদ রাসুলদীনের সাথে এক সাক্ষাতকারে এই বক্তব্য দেন।

বর্তমানে সৌদি আরবে গৃহস্থালি কাজের জন্য ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইরিত্রিয়া, ভিয়েতনাম, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগ দিয়ে থাকে। গত জুন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের চুক্তির পর গৃহস্থালী কাজের কর্মী প্রেরণ শুরু হয়েছে।

এম্বাসাডর গোলাম মোসীহ বলেন, মাসে ৪,০০০ হাজার গৃহকর্মী হিসেবে এ পর্যন্ত ২০,০০০ গৃহকর্মী ঢাকা থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের ১৫০ জন গৃহকর্মী সৌদি আরবের বিভিন্ন ঘর থেকে পালিয়েছে- এমন সংবাদ সত্য নয় বলে দাবী করেন এম্বাসাডর মসীহ। তিনি বলেন, বাস্তব সত্য হলো ২০০ গৃহকর্মী সৌদি আরব থেকে ডিপোর্টেশনের অপেক্ষায় রয়েছে। তাদের নিয়োগ কর্তার সাথে তাদের নানামুখী সমস্যাবলীর প্রেক্ষিতে।

তিনি আরো বলেন, এই ২০০ গৃহকর্মী তাদের স্পন্সর ও নিয়োগ কর্তা ও এজেন্সির সাথে যথাযথ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সেটেলম্যান্ট হয়েছে। এম্বাসাডর গোলাম আরো বলেন, সৌদি আরবে বর্তমানে বাংলাদেশের ১.২ মিলিয়ন স্কিলড-সেমি স্কিল্ড ও নন-স্কিল্ড ওয়ার্কার্স কর্মরত আছেন।

তিনি বলেন, একজন গৃহকর্মী সৌদি আরবে প্রেরণের আগে ঢাকাতে তাদের পূর্ণাঙ্গ ট্রেনিং দেয়া হয়। কিভাবে আধুনিক ওয়াশিং মেশিন, কুকারিজ, ফ্রিজ, ফ্রিজার, কুকার, মাইক্রোওভেন চালাতে হয়, হাইজিন সহ সব কিছুই ট্রেনিং দিয়ে তার পর প্রেরণ করা হয়। তাদেরকে আরবী ভাষাও শিক্ষা দেয়া হয়।

তিনি বলেন, সৌদি আরবে বর্তমানে গৃহকর্মীর বেতন ৮০০ থেকে ১০০০ সৌদি রিয়াল। অথচ বাংলাদেশে ঢাকাতেই একজন গৃহকর্মী ৮০০ মাসে কামাতে পারেন সহজেই। সেজন্যে তিনি এই বেতনকে আরো বৃদ্ধি এবং আকর্ষনীয় করার দাবী জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026