শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩

ইঁদুরের কারণে মাঝপথে ফেরত গেল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া

ইঁদুরের কারণে মাঝপথে ফেরত গেল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইঁদুর দেখা যাওয়ায় ভারতের মুম্বই থেকে ইংল্যান্ডের লন্ডনগামী একটি বিমান মাঝপথ থেকে ফেরত যেতে বাধ্য হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

বুধবার ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৩১ বিমানটি মুম্বই থেকে লন্ডন যাচ্ছিল। প্রায়ই খাদ্যদ্রব্য ও অন্য বস্তুর সঙ্গে বিমানে ইঁদুর দেখা যায়। কিন্তু প্রযুক্তিগত ও স্বাস্থ্যগত ঝুঁকির সৃষ্টি হতে পারে, যদি ইঁদুর তার কেটে ফেলে! ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার জন্য এটি সর্বশেষ ধাক্কা।

সম্প্রতি আর্থিক দুরাবস্থা কাটাতে খরচে কাটছাঁট আনা হয় সংস্থাটিতে। এ মাসের শুরুর দিকে এয়ার ইন্ডিয়ার একজন টেকনিশিয়ান বিমানের ইঞ্জিনের সঙ্গে আটকে মুম্বই বিমানবন্দরে মারা যান।

ইরানের ওপর দিয়ে যাওয়ার সময় এক যাত্রী জানান, তিনি বিমানে ইঁদুর দেখতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘোষণা দেয়া হয়, বিমানে সুগন্ধি দেওয়া হবে ও ইঁদুরের উপস্থিতি তদন্ত করা হবে। কিছু সময় পর যাত্রীদের আরেকটি বিমানে করে গন্তব্যে পাঠানো হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইঁদুর থাকার দাবি তদন্ত করছে প্রকৌশলীরা। যদিও আদৌ বিমানে ইঁদুর রয়েছে কিনা তা নিশ্চিত নয়। বিমানটি মুম্বইয়ে ফিরে গেছে। বিমানের যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত ছিল পূর্ব সতর্কতামূলক। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এয়ার ইন্ডিয়া জানায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026