মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০

নতুন বছরে লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেনের ধাক্কায় ২ জন নিহত, ১জন গুরুতর আহত

নতুন বছরে লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেনের ধাক্কায় ২ জন নিহত, ১জন গুরুতর আহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন বছরের ভোরে লন্ডনের দুটি আন্ডারগ্রাউন্ড থেকে দুজনের মরদেহ এবং গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করা হয়েছে। তবে বিদায়ী বছরের শেষ বিকেল থেকে নতুন বছরের প্রথম দিনে, লন্ডনে ফায়ারওয়ার্ক এবং দিনভর বর্ষবরণ অনুষ্ঠানে কোনো অঘটন ঘটেনি। বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

ট্রান্সপোর্ট ফর লন্ডন সূত্রে জানা যায়, গ্রেটার লন্ডনের হেইস এবং হ্যারলিংটন স্টেশন থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয়। নিউইয়ারডেতে ভোর প্রায় ৫টার দিকে তাকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ট্রেইনের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছে বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

বছরের প্রথম দিনে গ্রেটার লন্ডনের ক্লাপহ্যাম নর্থ টিউব স্টেশনের ট্র্যাক থেকে ২০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভোর প্রায় ৩টা ২২ মিনিটের দিকে প্যারামেডিক এসে মহিলাকে মৃত ঘোষণা করে। তিনি ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। নিহত মহিলার আত্মীয়স্বজনকে তার মৃত্যুর খবর পৌঁছানো হয়েছে। তবে মহিলার ময়না তদন্তের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে নিউইয়ারডেতে সকাল সাড়ে ৮টার দিকে প্যাডিংটন স্টেশনের প্রায় আধা মাইল দূরে ট্রেইন লাইনের উপর একজন মানুষ পড়ে আছেন দেখে একজন ড্রাইভার পুলিশকে অবহিত করেন। পুলিশ এবং প্যারামেডিক টিম সেখানে গিয়ে তাকে মৃত ঘোষণা করে। তিনি ট্রেইন ট্র্যাকে কিভাবে আসলেন, এ বিষয়টি বের করার জন্য তদন্ত শুরু করেছে বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশ। এ তদন্ত সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণও বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026