বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২১

২০১৬ নিয়ে বাবা ভাগনার ভয়াল বার্তা

২০১৬ নিয়ে বাবা ভাগনার ভয়াল বার্তা

বিস্ময়কর ডেস্ক: ৯/১১ হামলা, আইসিসের উত্থান, ভয়াবহ সুনামিসহ সব ভবিষ্যদ্বাণীর ৮৫ ভাগই ছিল সত্য।

বুলগেরিয়ার অন্ধ নারী ভবিষ্যদ্বক্তা বাবা ভাগনা নতুন বছর নিয়ে শঙ্কার বার্তা দিয়ে গেছেন। মৃত্যুর আগে তিনি বলেছেন, চলতি বছরের শেষ হতে হতে ইউরোপ দখল করে নেবে উগ্রপন্থিরা। এমনটাই দাবি করছেন তার অনুসারী, ভক্তরা। বাবা ভাগনার অনুসারীরা বিশ্বাস করেন তিনি অতিন্দ্রীয় আধ্মাতিক ক্ষমতার অধিকারী ছিলেন।

তাদের দাবি, তিনি যেসব ভবিষ্যদ্বাণী করে গেছেন তার ৮৫ ভাগই সত্যি প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৯/১১ হামলা, আইসিসের উত্থান আর ২০০৪ সালে ভয়াবহ সুনামির ঘটনা। বৃটেনের মিররের খবরে বলা হয়, এবারে ২০১৬ নিয়ে তার ভবিষ্যদ্বাণী প্রকাশ করা হয়েছে।

১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান বাবা ভাগনা। ৯/১১ নিয়ে তার ভবিষ্যদ্বাণী ছিল, বিভীষিকা, বিভীষিকা, ইস্পাতের দুটি পাখির হামলার পর পতন হবে আমেরিকান ভ্রাতৃবৃন্দের। তার অনুসারীদের দাবি আইসিসের উত্থান নিয়েও তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। মহান ইসলামিক যুদ্ধের কথাও বলেছেন তিনি।

এবারে বলা হচ্ছে, ২০১৬ সালে ইউরোপজুড়ে মুসলিম উগ্রপন্থিদের হামলার ভবিষ্যদ্বাণী করে গেছেন। তিনি বলেছেন, বছর শেষ হতে হতে মহাদেশটির ‘অস্তিত্ব বিলীন হয়ে যাবে’। আরও সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন, ‘উগ্রপন্থিরা ইউরোপিয়দের বিরুদ্ধে রাসায়নিক যুদ্ধ চালাবে’। বাবা ভাগনাকে তার ভক্তরা বলকানের নস্ট্রাদামু বলে থাকেন।

বাবা ভাগনার ফলে যাওয়া ভবিষ্যদ্ববাণীর মধ্যে আরও রয়েছে বৈশ্বিক উষ্ণতা ও বারাক ওবামার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বৈশ্বিক উষ্ণতা নিয়ে তিনি ৫০ এর দশকে বলেছিলেন, ঠান্ডা অঞ্চলগুলো উষ্ণ হয়ে উঠবে, জেগে উঠবে আগ্নেয়গিরিগুলো। আর যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট আফ্রিকান আমেরিকান হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি তার ভক্তদের। তিনি অবশ্য এটাও নাকি সতর্ক করেছিলেন যে, তিনি হবেন শেষ মার্কিন প্রেসিডেন্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026