বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এওয়ার্ড প্রদান সম্পন্ন

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এওয়ার্ড প্রদান সম্পন্ন

জাকজমক বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাজ্যের অনতম বৃহৎ কমিউনিটি সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ১৪ তম জিসিএসই এডুকেশন এ্যাচিভমেন্ট এওয়ার্ড ।এতে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্ধ, মিডিয়া পারসনাল, কাউন্সিলার সহ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য ৩০ জন ছাত্র-ছাত্রীকে এওয়ার্ড প্রদান করা হয়।

রবিবার ২৭ ডিসেম্বর পূর্বলন্ডনের ওয়াটার লিলি ব্যাংকুটিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফজলুল হক ফজলু। ট্রাস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মখন মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন, কবি একেএম আব্দুল্লাহ, আব্দুল হক হান্নান, আফসর হোসেন এনাম, বেলাল হোসেন, প্রেস এন্ড পাবলিটি সেক্রেটরিী ফয়জুল আহমদ সেলিম, সংগঠনের সংগঠনের সাবেক সভাপতি নাজমুল ইসলাম নুরু, সিফত আলী আহাদ, আলতাফ হোসেন বাইস, মকলু মিয়া, মোস্তফা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, এমআর চৌধুরী রুহুল, জিল্লুর রহমান সংগঠনের নেতা সোহেল আহমদ বদরুল, আজিজুর মুসা, ফারুক মিয়া, রফিক মিয়া।

এতে অতিথি হিসেবে এওয়ার্ড তুলে দেন বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী সায়েম আহমদ, টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, নিউহ্যামের কাউন্সিলার রহিমা রহমান, সাবেক মেয়র দরস উল্লাহ, সাবেক কাউন্সিলার আকিকুর রহমান, মামুনুর রশীদ মামুন, জিএসসির সেন্টাল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাহবুব, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারী মুজিবুর রহমান, সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, লন্ডন বিডি নিউজ২৪ এর নির্বাহী সম্পাদক এম এ কাইয়ূম, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারী দিলোয়ার হোসেন।

এছাড়াও সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি শাহ জিল্লুল করিম, বিয়ানীবাজার প্রগতি ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সেক্রেটারী করিম উদ্দিন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারী আবুল কালাম আজাদ ছোটন, কমিউনিটি নেতা লোকমান উদ্দিন, কমিউনিটি নেতা হীরা মাহমুদ, ব্যবসায়ী আব্দুল আহাদ, হারুন মিয়া, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সাবেক ট্রেজারার শিব্বির আহমদ ও মজির উদ্দিন, সাবেক মেম্বারশীপ সেক্রেটারী মহি উদ্দিন ফয়েজ, লুটন বিজনেস এসোসিয়েশনের সভাপতি ফয়সল আহমদ, পর্তুগীজ বেংগলী এসোসিয়েশনের চেয়ার ফিরোজ জামান, সেক্রেটারী সুহেল কাজী, সাবেক সহ-সভাপতি আলী আহমদ মানিক সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন,১৮বছর আগে সংগঠনটি প্রতিষষ্ঠার পর থেকে গোলাপগঞ্জে ও ইউকে মেধবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও এওয়ার্ড প্রদান করে আসছে। বাংলাদেশ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রাস্ট শিক্ষক ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে। যুক্তরাজ্যের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে এওয়ার্ড প্রদান করা হচ্ছে নিয়মিতভাবে।

যাতে বৃটিশ নতুন প্রজন্ম তাদের শিকড় ভূলতে না পারে।সভায় বক্তারা সংগঠনের কাযর্ক্রম অব্যাহত রাখতে অতীতের মতো ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন। সংগঠনের সভাপতি ফজলুল হক ফজলু গোলাপগঞ্জের সকল প্রবাসীদের সংগঠনের ট্রাস্ট শীপ গ্রহনের আহবান জানান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মখন মিয়া, অতীতের মতো ভবিষ্যতে সংগঠনের সকল কার্যক্রমে গোলাপগঞ্জ প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

– মেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026