মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

বলিউডে নতুন জুটি আব্রাম-আরাধ্য

বলিউডে নতুন জুটি আব্রাম-আরাধ্য

বিনোদন ডেস্ক: মাত্র চার বছর বয়স। এখনই তাকে নিয়ে চলছে যত জল্পনা-কল্পনা। বলিউড দর্শক রূপালি পর্দায় তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে। নাম তার আরাধ্য বচ্চন। বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্যের ব্যাপারে বেশ আশাবাদী দাদু অমিতাভও।

আর অন্য দিকে মাত্র দু’বছরেই বাবা এবং বলিউড দুনিয়ার হার্টথ্রব হয়ে উঠেছেন আব্রাম খান। শাহরুখের ছোট ছেলে। শাহরুখ ইদানিং আব্রামের সঙ্গেই কাটান তার বেশির ভাগ সময়। কিন্তু আলোচনাটা বলিউড শাহেনশা বা বাদশার পরিবারের কনিষ্ঠতম সদস্যের জনপ্রিয়তার তুলনামূলক বিচার করার জন্য নয়।

কারণ বর্তমান বলিউড দুনিয়ার সবচেয়ে জনপ্রিয়তম স্টার কিড যে আরাধ্য-আব্রাম তাতে কোনো সন্দেহই নেই। এখনই যাদের নিয়ে এতো মাতামাতি, ভবিষ্যতে জুটি হিসেবে এই দু’জন কতটা জনপ্রিয় হবেন! এমন জল্পনা আগেই উস্কে দিয়েছিলেন শাহরুখ। কিছুদিন আগেই একটি প্রেস মিট-এ শাহরুখকে প্রশ্ন করা হয়, রণবীর-দীপিকা, আলিয়া-সিদ্ধার্থ, ফওয়াদ-সোনমের মধ্যে জুটি হিসেবে সেরা কারা?

এর উত্তরে তিনি জানিয়েছিলেন, তার পছন্দের সেরা জুটি আরাধ্য-আব্রাম। যদিও সে দিনের প্রেস মিট-এ উপস্থিত কাজল শাহরুখের সঙ্গে একমত হতে পারেননি। কারণ কাজলের বক্তব্য, আব্রাম-আরাধ্য’র চেয়ে দু’বছরের ছোট।

এর উত্তরে বলিউড বাদশার জবাব, ভালোবাসার কোনো বয়স হয় না। সে দিন থেকেই শুরু হয়ে যায় নতুন জল্পনার। বলিউডের পরবর্তী জনপ্রিয় জুটি কি তাহলে আরাধ্য-আব্রাম! এই জল্পনা আরও গতি পেল যখন শাহরুখের সঙ্গে সহমত হলেন বিগ-বি অমিতাভও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026