শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭

অনুপযোগী চিকেন প্রক্রিয়াজাতকরণে আর্থিক জরিমানায় দন্ডিত ব্র্যাডফোর্ডের এক ব্যবসায়ী

অনুপযোগী চিকেন প্রক্রিয়াজাতকরণে আর্থিক জরিমানায় দন্ডিত ব্র্যাডফোর্ডের এক ব্যবসায়ী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের এক মুসলিম ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের খাদ্যের অনুপযোগি চিকেন প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করে আসছিলেন। এই অভিযোগে ঐ মুসলিম ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি আদালত।

আদালতের শুনানিতে বলা হয়েছে, হ্যালিফ্যাক্স এলাকায় মিট ডিস্ট্রিবিউটর শরিয়া ফুডস নামে তিনি অফিসিয়াললি তার ব্যবসা দেখিয়ে আসছেন। অভিযুক্ত জামান হ্যালিফ্যাক্স এলাকার বাসিন্দা। আদালতে ৫ দিনের শুনানি শেষে অবৈধভাবে মিট প্রসেসিং ব্যবসা চালানো এবং প্রায় এক ডজন হাইজিন এবং ফুড সেফটি আইন ভঙ্গের অভিযোগে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম মাজিদ জামান। বয়স ৩৪ বছর। তিনি ব্র্যাডফোর্ডে একটি ইউনিট ভাড়া করে অস্বাস্থকর পরিবেশে খাদ্যের অনুপযোগি চিকেন প্রতিক্রয়াজাত করতেন বলে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়াও জামানকে ২শ ৫০ ঘন্টার অবৈতনিক কমিউনিটি সার্বিসের আদেশ দেয় আদালত। তবে মামলা পরিচালনা এবং মামলার তদন্ত ব্যয়সহ মাজিদ জামানকে প্রায় ৪০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।

২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাডফোর্ডের বাউলিং ব্যাক লেনের দুই নম্বর ইউনিটে অভিযান চালিয়ে এসব পঁচা চিকেন প্রক্রিয়াজাতের কারখানা উদ্ধার করে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। এ সময় ঘরের মেঝেতে বিশাল বিন ব্যাগে ভরা বিপুল সংখ্যক চিকেন এবং মিটও উদ্ধার করা হয়। খাদ্যের অনুপযোগি পঁচা প্রায় ২ টন চিকেন সেখান থেকে উদ্ধার করে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। যদিও একই সময়ে তিনি ভিন্ন একটি ঠিকানায় রিফ্রেজিরেটর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026