বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬

বাংলাদেশি রতন চৌকিদার মালয়েশিয়ার পুলিশ প্রধান

বাংলাদেশি রতন চৌকিদার মালয়েশিয়ার পুলিশ প্রধান

রফিক আহমদ খান: মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়া ও পত্র-পত্রিকায় আলোচিত হচ্ছে মালয়েশিয়ার পুলিশ প্রধান (আইজিপি) বাংলাদেশি রতনকে নিয়ে।

আসলে এই পুলিশ প্রধান বাংলাদেশি মো. রতন চৌকিদার রেস্টুরেন্টের একজন সাধারণ কর্মী। পাঁচ বছর আগে মালয়েশিয়ায় গিয়ে সে শাহ আলম এলাকার ১০ নম্বর সেক্টরে ‘পাক মাল নাসি কান্দার’ নামে একটি রেস্টুরেন্টে কাজ করে। ৩৭ বছর বয়সী রতনকে নিয়ে মজার ঘটনা হচ্ছে তার চেহারা, হাসি, চুল, নাক, মুখ সবকিছু হুবহু মিলে যায় মালয়েশিয়ার আইজিপি তানশ্রী খালিদ আবু বাকারের সঙ্গে।

মালয়েশিয়ার প্রধান প্রধান পত্রিকাগুলোতে গতকাল ৩রা জানুয়ারি রতন চৌকিদারকে নিয়ে রসালো খবর বেরিয়েছে। ফেসবুকেও আলোচিত হচ্ছে রতন। কিছুদিন আগে একজন মালয়েশিয়ান ফেসবুকে তার ছবি আপলোড দেয়ার পর থেকে আইজিপির সঙ্গে তার চেহারার মিলের কথা প্রচার হয়ে পড়ে চারদিকে। ইংরেজি নববর্ষের দিন আরেকজন মালয়েশিয়ান আইজিপির একটি ছবি হাতে দিয়ে তার ছবি তোলে আপলোড করার পর সবার মনে কৌতূহল জাগে তাকে দেখার জন্য।

মালয়েশিয়ার পত্রিকাগুলোকে সে বলে একদিন এক কাস্টমার বললো আমি নাকি কোনো এক পুলিশের মতো দেখতে। উনি অনুরোধ করে আমার সঙ্গে একটি ছবি তুললো। আমি তেমন কিছু বুঝি নাই। তবে পরের দিন থেকে দেখি অনেকেই একই কথা বলে। এখন সবাই এসে আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, আলোচনা করে; আমার সঙ্গে ছবি তুলতে অনুরোধ জানায়। আমিও খুশি মনে তাদের আবদার পূর্ণ করি-বললেন রতন চৌকিদার। রেস্টুরেন্টের কাজে ব্যস্ততার সময়ও আগ্রহী মানুষের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলে তাদের খুশি করি। আমারও ভালো লাগে।

রতন বলেন, সবাই বলতে বলতে এখন আইজিপিকে দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে ইচ্ছে হচ্ছে তার। রতন বলেন, এখন ছুটির দিনে বাইরে গেলেও মানুষ এসে আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে ছবি তুলতে চায়। আমিও তাদের এই আবদার হাসিমুখে মিটিয়ে দিই।

মালয়েশিয়ার মিডিয়াকে রেস্টুরেন্টের ম্যানেজার স্থানীয় আমিরুল রতনের কাজের প্রশংসা করে বলেন, রতন একজন সৎ এবং পরিশ্রমী কর্মী। রতনের চেহারা আইজিপির সঙ্গে মিল তা আমি খেয়াল করি না।

কারণ তাকে আমি পাঁচ বছর ধরে প্রতিদিন দেখি। পাঁচ বছর আগে যখন রতন এখানে আসে তখন সে কিছু বলতে পারতো (মালয়েশিয়ার ভাষা) না। আর এখন সে মালয়েশিয়ার ভাষা সব বুঝে এবং বলতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026