শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩

মাদক বিক্রির দায়ে সাড়ে ১০ বছরের কারাদন্ডে ব্রিটিশ বাঙ্গালী যুবক শিপু মিয়া দন্ডিত

মাদক বিক্রির দায়ে সাড়ে ১০ বছরের কারাদন্ডে ব্রিটিশ বাঙ্গালী যুবক শিপু মিয়া দন্ডিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মাদক বিক্রেতা শিপু মিয়াকে হেরোইন এবং কোকেন বিক্রির দায়ে কারাদন্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। ২৩ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশী শিপু মিয়াকে শুক্রবার লন্ডনের স্ন্যার্সব্রুক ক্রাউন কোর্টের বিচারক রায়ে শিপুকে ১০ বছর ছয় মাস কারাদণ্ডাদেশ দেন।

গত বছরের ১০ জুন প্রিন্স মেরিডিয়ান সড়কের একটি বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দণ্ডিত শিপু মিয়া। তার কাছ থেকে ২ কেজি হেরোইন, ১ কেজি কোকেন, মাদক প্রস্তুতে প্রয়োজনীয় ৫৪ কেজি রাসায়নিক ও নগদ এক লাখ ৭১ হাজার ১৯৫ পাউন্ড উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

বাংলাদেশি মাদক বিক্রেতার কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের অর্গানাইজ ক্রাইম কমান্ডের ডিসি ম্যাথু ফো বলেন, মাদককে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ রায় তাদেরকে একটি পরিষ্কার বার্তা দেবে।

এর আগে গত বছরের ২ অক্টোবর একই আদালত তাকে মাদক সরবরাহ ও অবৈধ মুদ্রা রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, লন্ডনের ফোর্ড রোডে বসবাস করা শিপু টাওয়ার হ্যামলেট এলাকায় মাদক সরবরাহ করতেন। আর মেরিডিয়ান সড়কের বাড়িটি ছিল শিপুর সেইফ হাউজ। মাদকদ্রব্য মেশানো এবং বিক্রির জন্য রাখা মাদক সেখানেই মজুদ করে রাখা হত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026