শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অভিবাসীদের ক্ষেত্রে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উন্মুক্ত নীতিই এ অপকর্মের জন্য দায়ী বলে অনেকে তার সমালোচনা করেছেন। অভিবাসীদের জন্য মেরকেলের উন্মুক্ত নীতির কারণে ২০১৫ সালে ১১ লক্ষ শরণার্থী জার্মানিতে গিয়েছে। খবর বিবিসির।
এবার জানা যায়, জার্মানির কোলনে বর্ষপূর্তিতে অপকর্মের সংখ্যা ৫১৬তে পৌঁছেছে। যার মধ্যে যৌন নির্যাতন মূলক অপরাধের সংখ্যা ৪০ শতাংশ বলে জানিয়েছে পুলিশ। কোলনে ৩৭৯টি অপরাধকর্ম সংঘটিত হয়েছে। কিন্তু এখন সে সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আশ্রয় প্রত্যাশীরা এবং উত্তর আমেরিকার অবৈধ অভিবাসীরা এ অপকর্ম ঘটিয়েছে বলে অভিযোগ পুলিশের।
জার্মান বিচারিকমন্ত্রী হেইকো ম্যাস বিল্ড জানান, পূর্ব-পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। অপরাধীদের অধিকাংশই পুরুষ। তারা বর্ষপূতিতে ১ হাজার লোকের সাথে মিশে গিয়েছিল। অন্যান্য শহরের সংঘটিত অপরাধ কর্মের সাথে সিরিজ যৌন হয়রানির কোনো যোগসূত্র আছে কিনা তা খুঁজে বের করতে বললে নতুন অপরাধকর্ম ধরা পড়ে।