শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে একযোগে প্রচার হবে।