রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইস্তাম্বুলের সুলতানামেত জেলায় সরকারি ভবনের সামনে এক সিরিয়ান নাগরিক বোমা হামলা চালালে বিস্ফোরণে ১০ জন নিহত হয়। নিহত ১০ জনের মধ্যে ৮ জনই ছিল জার্মান পর্যটক। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়।

ইস্তাম্বুল বোমা বিস্ফোরণের জন্য ইসলামিক স্টেটকে দায়ী করেছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ ঘটনার জন্য দাহেশ গোষ্ঠীকে দায়ী করেন। এখানে দাহেশ গোষ্ঠী বলতে ইসলামিক স্টেটকে বোঝানো হয়েছে। জার্মান পর্যটক নিহতে শোক জানিয়েছে দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

 তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী নুম্যান কুর্তুলমাস বলেন, ইস্তাম্বুলের আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন সিরিয়ার নাগরিক। তার জন্ম সৌদি আরবে। আত্মঘাতী সম্প্রতি সিরিয়া থেকে সীমান্ত পেরিয়ে তুর্কিতে প্রবেশ করেছিল।১৫ জন এ ঘটনায় আহত হয়েছে যাদের অধিকাংশ জার্মানির নাগরিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026