মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩

নিরাপত্তা নিশ্চিত করতে খালি করা হলো সিডনি অপেরা হাউস

নিরাপত্তা নিশ্চিত করতে খালি করা হলো সিডনি অপেরা হাউস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউস চত্বরে গতকাল সতর্কতামূলক অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অপেরা হাউস চত্বর থেকে সরিয়ে দেয়া হয় উপস্থিত দর্শনার্থী ও কর্মরতদের। ম্যানলি থেকে ফেরি চলাচলও বন্ধ করে দেয় তারা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুটার দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সিডনি অপেরা হাউস ও এর আশপাশের এলাকা থেকে সব মানুষকে সরিয়ে দেয়া হয়।

একই সঙ্গে রাস্তায় রাস্তায় ধাতব বেড়া স্থাপন করা হয়। এ সময় ম্যানলি ফেরিঘাটে উপস্থিত মানুষকে তল্লাশি করা হয়। ম্যানলি থেকে অপেরা হাউসের চারপাশের ঘূর্ণায়মান পথের একটি ফেরির যাত্রা বাতিলও করা হয়; অন্য ফেরিগুলোর সময় পিছিয়ে দেয়া হয়। পরে স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অপেরা হাউস, ম্যানলি ও আশপাশের এলাকায় সতর্কতামূলক অভিযান চালায়।’ পুলিশ এর চেয়ে বেশি তথ্য প্রদান না করলেও সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বোমা হামলার আশঙ্কাতেই পুলিশ এ অভিযান চালিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026