বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১

ব্রিটেনে চোরকে পেটাতে বৈধতা দিল হাইকোর্ট

ব্রিটেনে চোরকে পেটাতে বৈধতা দিল হাইকোর্ট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অনাহূত কেউ যদি অনিষ্ট সাধনের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে তবে বাড়ির মালিকরা চোরকে পেটাতে পারবেন। ব্রিটিশ হাইকোর্ট চোর পিটুনি আইনের এই বৈধতা দিয়েছে।

বিচারপতি ক্রিস গ্রেলিং আত্মরক্ষা আইন কঠিন করেন বিগত ২০১৩ সালে। যাতে বলা হয়, চোরকে আঘাত করা যাবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত রুল জারি করেন।

তবে এবারের রায়ে হাইকোর্ট নিশ্চিত করেছে, যুক্তরাজ্যের কোনো বাড়িতে চৌর্যকর্ম সাধনে কোনো চোর প্রবেশ করলে বাড়ির মালিকরা তাকে প্রতিহত করার জন্য মারধরসহ জখম করার অধিকার পেলেন এবং এতে তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে হবেনা। ঐতিহাসিক ঐ রায়ে আরো বলা হয়, নিজেদের জান-মাল রক্ষার্থে যদি সিঁধেল চোর বা অনাহূত কোনো আক্রমণকারীকে অসামঞ্জস্যপূর্ণ প্রহার করা হয় তবে মানবাধিকার লঙ্ঘন হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026