শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের রেষ্টুরেন্টগুলোতে ফুড হাইজিন রেইটস প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে শুধুমাত্র ওয়েলসে হাইজিন রেইটস প্রদর্শন আইনত বাধ্যতামূলক। কিন্তু ইংল্যান্ডে বিষয়টি সম্পূর্ণ রেস্টুরেন্ট মালিকদের ইচ্ছার উপর নির্ভর করে।
ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে প্রায় ১ হাজার ৫শ ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যাদের হাইজিন রেইটস শূণ্য। আর প্রায় ২শ ২৯ হাজার ৪শ ৭৯টি ব্যবসার হাইজিন রেইট হল ৫। এছাড়াও ৭৮ হাজার ৪০টির রেইট ৪। ৪১ হাজার ৩শ ৩৪টি রেস্টুরেন্টের স্কোর অর্থাৎ রেইট হলো ৩। ১০ হাজার ৭শ ২৮টি রেস্টুরেন্টের রেইট ২ এবং ১৩ হাজার ১শ ৮৩টি রেস্টুরেন্টের রেইট ১। ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির হাইজিন রেইটের শূণ্য হলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেইট হল ৫। সর্বোচ্চ নম্বর থেকে ৩ নম্বর নীচে রেইট হলে সেই রেস্টুরেন্টকে হাইজিন স্ট্যান্ডার্ড উন্নতির জন্য পরামর্শ দেয়া হয়।
কিন্তু অসাধু রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে ফুড হাইজিন সার্টিফিকেট প্রদর্শন করে ব্যবসা করলেও হাইজিন রেইট লুকিয়ে রাখেন। তাই আগামীতে হাইজিন রেইট প্রদর্শন বাধ্যতামূলক করা হবে ইংল্যান্ডে। ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ হাইজিন রেইটস হল ৫। এর সর্বনিম্ন হল শূণ্য। অনেক অস্বাস্থ্যকর রেস্টুরেন্ট ফুড হাইজিনের রিপোর্ট দেয়ালে ঝুলিয়ে রাখলেও তাদের হাইজিন রেইট থেকে যায় আড়ালে।
ওয়েলসে ২০১৩ সাল থেকে হাইজিন রিপোর্ট প্রদর্শন আইনত বাধ্যতামূলক করা হয়েছে। খুব শিঘ্রই ইংল্যান্ডে আইন অনুযায়ী বাধ্যতামূলক করা হবে। যদিও দ্যা বৃটিশ হসপিটালিটি এসোসিয়েশন সংক্ষেপে বিএইচএ জানিয়েছে, হাইজিন রেইট বা নোটিশ প্রদশর্নের বিষয়টি রেষ্টুরেন্ট মালিকদের ইচ্ছার উপরই ছেড়ে দেয়া উচিত।