শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১০

৫০ টপলেস নারীর পিকনিক, অতঃপর

৫০ টপলেস নারীর পিকনিক, অতঃপর

অন্যকিছু ডেস্ক: এক দল নারী বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেন তারা একটি পিকনিক আয়োজন করবেন। কিন্তু শরীরের ওপরের অংশে কিছুই পরা থাকবেনা।

অর্থাৎ টপলেস। আর এমনটা করার কারণ ছিল পুরুষশাসিত সমাজকে চ্যালেঞ্জ করা। কিন্তু প্রায় ৫০ জন নারী টপলেস অবস্থায় পিকনিক শুরু করেছিলেন সে আনন্দ নিয়ে সেটা কিছুক্ষণ পরই ফিকে হয়ে যায়। ফেসবুক ইভেন্টের পেজে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে মুহুর্তে।

মেট্রোর প্রতিবেদনে উঠে এসেছে বিচিত্র এই আয়োজনের ঘটনা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। টপলেস এই পিকনিক আয়োজনের নাম রাখা হয় ‘ফ্রি দ্য নিপল‘। আয়োজন করেন জো বাকলি লেনক্স (২২) আর অ্যামান্ডা হ্যাওয়ার্থ (২১) নামের দুই নারী। ‘ফ্রি দ্য নিপল’ মূলত সাম্যতার দাবিতে ‘টপলেস হয়ে নারীদের একটি প্রতিবাদ আন্দোলন যেটা শুরু করেছিলেন সমাজকর্মী ও চলচিত্র নির্মাতা লিনা এসকো। অ্যামান্ডাদের আয়োজন ছিল ওই একই ধারণাপ্রসূত। তাদের এ আয়োজনে প্রায় ৫০ জন নারী উপস্থিত হন। আর সবাই তাদের শরীরের ওপরের অংশ থেকে কাপড় খুলে ফেলেন।

ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে অ্যামান্ডা বলেন, ‘আমরা বন্ধুরা মিয়ে আলোচনা করছিলাম কিভাবে আমরা ‘ফ্রি দ্য নিপল’ নিয়ে কাজ করতে পারি। তখনই পিকনিক আয়োজনের আইডিয়াটা আসে। যেখানে বন্ধুরা আসবে এবং তাদের জামা খুলে ফেলবে। দারুণ একটা সময় কাটাবে।’ কিন্তু তেমনটা হয়ে ওঠেনি। ফেসবুকে তারা এই ইভেন্টটি তৈরি করেছিলেন।

আর এটা ছিল পাবলিক। ফলে এ আয়োজন এতো বেশি মনোযোগ কেড়েছে যে অনেকে অ্যামান্ডাদের ফেসবুক ইভেন্ট পেজে আপত্তিকর ছবি পোস্ট করা শুরু করে। শুধু পরুষনা নন, অনেক নারীও এই আয়োজনে অসম্ভব বিরক্ত হয়েছেন। এক নারী লিখেছেন, এটা খুবই দুখজনক যে নারীরা মনোযোগ আকর্ষন করার জন্য এ ধরনের কাজ করা প্রয়োজন বলে মনে করেন।

তিনি আরও বলেন, যদি সমতা চান তাহলে হয়তো এমন শিশুতোষ মনোযোগ আকর্ষন কাজকর্ম বন্দ করা উচিত। ওই নারী এতোটাই ক্ষেপে গেছেন যে লিখেছেন, আপনারা টপলেস হয়ে শুধু পর্নোগ্রাফির প্রচারণা ছাড়া আর কিছুই করছেন না। আরেক নারী লিখেছেন, এটা নারীজাতির জন্য লজ্জাজনক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026