শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬

সানি লিওনকে চিঠি দিয়েছে দিল্লি সরকার

সানি লিওনকে চিঠি দিয়েছে দিল্লি সরকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পানমশলা সংস্থার বিজ্ঞাপনে বলিউডের অনেক তারকাই মডেল হয়েছেন । ওই সব পানমশলার প্রচার না করে এবার তামাক-বিরোধী প্রচারে অংশ নেওয়ার আর্জি জানিয়ে দিল্লি সরকার চিঠি দিয়েছে আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী সানি লিওনকে।

একই সঙ্গে চিঠি দিয়েছেন শাহরুখ খান,অজয় দেবগণ, সাইফ আলি খান, গোবিন্দ ও আরবাজ খানকে। চিঠিতে পানমশলার প্রচার না করে তামাক-বিরোধী প্রচারে অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন সরকার। প্রসঙ্গত, শাহরুখ একটি সংস্থার পানমশলার বিজ্ঞাপন বাবদ অন্তত ২০ কোটি টাকা পান বলে জানা গিয়েছে।

তামাকজাত পদার্থ খাওয়ার প্ররোচনা দেওয়ার অভিযোগে গত নভেম্বরে অজয় দেবগণের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তামাকজাত পদার্থের প্রচার করায় বেশ কয়েকটি পানমশলা এবং তামাক সংস্থার বিরুদ্ধে দিল্লি সরকারও ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026