মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯

বাংলার নীল নদ সিলেটের লালাখাল

বাংলার নীল নদ সিলেটের লালাখাল

শাকির হোসাইন: মিশরের নীল নদের কথা সবার জানা। মিশরকে বলা হয় নীল নদের দান। এই নীল নদের তীর ঘেঁষেই গড়ে উঠেছে আজকের আধুনিক মিশর এবং মুসলিম সভ্যতা। এই নীল নদ দেখতে প্রতিবছর লাখো পর্যটক যান মিশরে।

বাংলাদেশে নীল জল রাশির একমাত্র নদী সারিনদী। বর্তমানে লালাখাল নামে পরিচিত। স্বচ্চ নীল জল রাশি আর দুধারের অপরুপ সৌন্দর্য,বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান এবং রাতের সৌন্দর্যে ভরপুর এই লালাখাল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত।

সারি নদীর স্বচ্চ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পীডবোটে করে আপনি যেতে পারেন লালা খালে। যাবার পথে আপনার দুচোখ সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে কিন্ত সৌন্দর্য্য শেষ হবে না। ৪৫ মিনিট যাত্রা শেষে পৌছে যাবেন লালখাল চা বাগানের ফ্যাক্টরী ঘাটে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন নদীর পানির দিকে। কি সুন্দর নীল, একদম নীচে দেখা যায়। এ যেন বাংলার নীল নদ।

ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই লালাখালকে ঘিরে এখন পর্যটন শিল্প অনেকটাই বিকশিত হয়েছে। লালাখালে বেসরকারী খাতে গড়ে তোলা হয়েছে একটি আকর্ষণীয় রিসোর্ট।

কিভাবে যাওয়া যায়:

সিলেট শহর হতে লালাখাল যাবার জন্য আপনাকে পাড়ি দিতে হবে ৩৫ কি.মি পথ। জাফলং-তামাবিল রোডে সারিঘাটে নেমে অথবা সরাসরি লালাখালে যেতে পারবেন। আপনি যেতে পারবেন সারিঘাট থেকে নৌকা-স্পিডবোট ও সড়কপথে সিএনজি, টেম্পু ও রিকশা যোগে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026