শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮

পাখি শুমারির জন্য প্রকৃতি প্রেমীরা উপকূল ও হাওড়ে: হাকালুকি-বাইক্কা বিলে ১৭-৩০ জানুয়ারি

পাখি শুমারির জন্য প্রকৃতি প্রেমীরা উপকূল ও হাওড়ে: হাকালুকি-বাইক্কা বিলে ১৭-৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক: এই শীতে পরিযায়ী পাখি শুমারি করতে প্রকৃতিপ্রেমীরা এখন উপকূল ও হাওড়ে ছুটে বেড়াচ্ছেন। খাল-বিল-কাদা-চরে তাঁরা খুঁজতে বেরিয়েছেন কারা এলো এবার বাংলাদেশে বেড়াতে। পাখি শুমারির ৩০ বছর উদযাপন উপলক্ষে একথা জানিয়েছেন এক মতবিনিময়ে গবেষকরা। গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আইইউসিএন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে সারা বিশ্বে জলাভূমির পাখি শুমারি হয়। তাই এ বছর স্বেচ্ছাসেবীদের দল আজই উপকূলের ও ১৮ জানুয়ারি টাঙ্গুয়া হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে বাংলাদেশের বার্ড ক্লাবের সাথে পাখি শুমারিতে অংশ নিয়ে আসছে।

পাখি গণনা ও সংরক্ষণ সম্পর্কে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, পাখি শুমারি মূলত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে করা হয়। যেমন-বাংলাদেশের উপকূল এবং হাওড়। তিনি জানান, হাকালুকি হাওড় ও বাইক্কা বিলে ১৭-৩০ জানুয়ারি পর্যন্ত শুমারি চলবে এবং বিশেষ কিছু পাখির পায়ে রিং পরানো হবে।

এছাড়া বাংলাদেশ বার্ড ক্লাব কর্তৃক এ বছরের মার্চ-জুলাই মাসে ১৫টি বিশেষ বনে পাখি জরিপ করা হবে। তিনি বলেন, স্বেচ্ছাসেবী দল মধ্য শীতে জলাশয়ের পাখি ও তার কাছাকাছি অন্যান্য পাখি গণনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026