সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মাজার জিয়ারত শেষে উদ্বোধন হবে বেশ কয়েকটি প্রকল্প, বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে দেবেন ভাষণ

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মাজার জিয়ারত শেষে উদ্বোধন হবে বেশ কয়েকটি প্রকল্প, বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে দেবেন ভাষণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। দীর্ঘ চার বছর পর আনুষ্ঠানিক সফরে সিলেট গেলেন প্রধানমন্ত্রী।

এরপর প্রথমেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। দুপুরে রিকাবীবাজারে সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কলেজের হীরক জয়ন্তী উৎসবে যোগ দেবেন তিনি। এরপর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

মাজার জিয়ারত শেষে দুপুর ২টায় সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এর পর বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল সাজে সাজানো হয়েছে সিলেট নগরীকে। সফরে প্রধানমন্ত্রী ২৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। এসব ফলক জনসভাস্থলেই উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, সফরকে ঘিরে পুরো শহরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া গাড়ি চলাচলেও দেওয়া হয়েছে দিকনির্দেশনা। সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএন ব্যারাক ভবন, ওসমানীনগর থানা ভবন, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানাপ্রাচীর ও ফটক, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন নির্মাণ প্রকল্প।

এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক (কানাইঘাট অংশ) উন্নয়ন, মৈয়াখালী বাজার-আর অ্যান্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমিটরি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহপরাণ থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এপিএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার, তিনতলাবিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণকাজ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিলেট সিভিল সার্জন কার্যালয় ভবন নির্মাণকাজের।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026