মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৯

ফ্রান্সে জরুরি অবস্থা চলবে আইএস নির্মূল না হওয়া পর্যন্ত

ফ্রান্সে জরুরি অবস্থা চলবে আইএস নির্মূল না হওয়া পর্যন্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত বছর ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের এলাকাগুলোয় ছয়টি পৃথক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৩০ জন নিহত হন। পরে আইএস হামলার দায় স্বীকার করে নেয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সাথে চলমান বৈশ্বিক ও সামগ্রিক যুদ্ধের মাধ্যমে তাদেরকে পুরোপুরি দমন না করা পর্যন্ত ফ্রান্সে জরুরি অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।

সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন চলাকালীন বিবিসির নিকট দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ভালস বলেন, ফ্রান্স যুদ্ধকালীন সময় অতিক্রম করছে। সুতরাং ফ্রান্স তার জনগণের নিরাপত্তার জন্য সম্ভাব্য সবকিছুই করবে। জরুরি অবস্থার সময়কাল সমন্ধে জানতে চাওয়া হলে ভালস বলেন, যতদিন প্রয়োজন। আমরা তো সারাজীবন জরুরি অবস্থার মধ্যে থাকতে পারিনা।

তিনি বলেন, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় অবশ্যই আইএস নির্মূল করতে হবে। এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামগ্রিক ও বৈশ্বিক যুদ্ধ।

বিবিসি জানিয়েছে, জরুরি অবস্থার ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত দেশটির পুলিশকে আরও ক্ষমতা দিল। এর ফলে তারা যেকোনো জায়গায় অভিযান পরিচালনা ও যে কাউকে আটক করার স্বাধীনতা পেল।

প্রসঙ্গত: হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। কিন্তু দেশটির সংবিধান অনুযায়ী, সংকটময় পরিস্থিতিতে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারবেন। এর মেয়াদ ১২ দিনের বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে

সে অনুযায়ী পরবর্তী সময়ে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ৩ মাস করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026