শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০

লন্ডনের ডকল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় ২জন সিলেটী নিহত ও ২ জন আহত

লন্ডনের ডকল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় ২জন সিলেটী নিহত ও ২ জন আহত

শীর্ষবিন্দু নিউজ: পুর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারায় এক গাড়ি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে আইল অব ডগসের ম্যানচেষ্টার রোড জংসন মার্শওয়ালে এ দুর্ঘটনা ঘটে বলে লন্ডন মেট্রপলিটন পুলিশ জানায়।

দুর্ঘটনাস্থল এলাকার বাসিন্দা এবং ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রচন্ড জোরে তিনি একটি শব্দ শুনেছেন। এর কিছুক্ষণের মধ্যেই এলাকা পুলিশ কর্ডন করে ফেলে বলে জানান তিনি। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি রাস্তার মধ্যে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দুটি মরদেহ দেখতে পেয়েছেন।

লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার কেনেরি ওয়ার্ফে মেট পুলিশ জানিয়েছে, একটি বিএমডাব্লিউ কার এবং একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কারের ড্রাইভার ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘটনাস্থলে পুলিশ ও এম্বুলেন্সের সঙ্গে দুটি ফায়ার সার্ভসের গাড়িও উপস্থিত ছিল।

মেট পুলিশ জানিয়েছে, নিহত কার ড্রাইভারের বয়স ২৩ এবং মহিলা যাত্রীর বয়স ১৮ বছর। তাদেরকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তবে ভ্যানের ড্রাইভার তেমনভাবে আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

এয়ার এম্বুলেন্স জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১জন পুরুষ ও ১ জন মহিলাকে মৃত ঘোষণার পাশাপাশি ২০ বছর বয়সী অপর এক পুরুষকে এয়ারএম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। তার হাত ভেঙ্গে গেছে।

ওদিকে মেট পুলিশ জানিয়েছে, নিহতদের স্বজনদের দুর্ঘটনার বিষয়টি অবহিত করা হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

জানা যায়, সড়ক দূর্ঘটনায় নিহতের নাম আকমল হোসেন রিপন (২২)। তিনে টাওয়ার হ্যামলেট ইউনিভার্সিটির ছাত্র। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর ভাতিজা গাড়ী চালিয়ে লন্ডনের ডকল্যান্ড শহরে নিজের গন্তব্যস্থলে যাচ্ছিলেন রিপন। বাংলদেশ সময় বিকেল ৫টার দিকে অপর একটি গাড়ী রিপনের গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনার সুত্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। রিপন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা ও ২ ভাই এবং ৩ বোন রেখে গেছেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026