শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০

শিঘ্রই ভেঙে যাবে ইউরোপীয় ইউনিয়ন

শিঘ্রই ভেঙে যাবে ইউরোপীয় ইউনিয়ন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ধনকুবের ও মানবদরদী সরোস বলেন, চীনের অর্থনীতি কঠিন অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে। মার্কিন ফেডারেল রিভার্জ সুদের হার বাড়িয়েছে খুব দেরিতে এবং যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প জঙ্গি গ্রুপ আইএসের মতোই কাজ করছেন। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে আমেরিকার অর্থলগ্নিকারী জর্জ সরোস সতর্ক করে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে জোরালো ভাবে বলেন,  ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যাচ্ছে। শিঘ্রই ভেঙ্গে যাবে। ইউরোপ শরণার্থী নীতি নিয়ে আতংকিত। আমরা এমন একটি সময় পার করছি যখন শরণার্থীর এই ঢল প্রত্যেক দেশের আশ্রয়প্রার্থীদের মোকাবেলা করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন ব্যক্ত করে সরোস বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন টেড ক্রুজ জঙ্গি গ্রুপ আইএসের মতোই কাজ করছেন। তিনি মার্কিন ফেডারেল রিভার্জের সমালোচনা করে বলেন, নীতি নির্ধারকরা সুদের হার বাড়িয়েছে, কিন্তু এক বছর দেরিতে। ইতোমধ্যে মার্কিন অর্থনীতি নিম্নমুখী হতে শুরু করেছে।

এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শরণার্থী সংকট জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকেও পর্যুদস্ত করেছে। তিনি চাচ্ছেন অভিবাসীদের থামাতে। সরোস বলেন, রাশিয়া খুবই দুর্বল অবস্থায় রয়েছে। যে কোন মুহূর্তেই দেশটিতে ধ্বস নামতে পারে। তবে চীনের অর্থনীতি খারাপ পরিস্থিতির মধ্যদিয়ে গেলেও অন্যান্য দেশের তুলনায় তাদের সুযোগ অনেক বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026