শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যে কোন নারী কিংবা কোন নারীর সাথে এক রাত্রি যাপন অথবা কারো সাথে যৌন সম্পর্ক করতে হলে পুলিশকে ২৪ ঘন্টা বা এক দিন আগে জানাতে হবে। ইয়র্কের ঐই ব্যক্তিকে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করে অনুমতি বা জানাতে হবে যে সে একজনের সাথে (নির্দিষ্ট) সেক্সুয়াল রিলেশনশীপ করতে যাচ্ছে, সেটা একবারের জন্য হলেও।
এ
মন আদেশ জারি করা হয়েছে ব্রিটেনের ইয়র্কের এক ব্যক্তির উপর। এরকম আদেশকে সেক্সুয়াল রিস্ক অর্ডার বলা হয়। ইয়র্ক প্রেস এর সংবাদে বলা হয়েছে, এমন ব্যক্তি, যে এখনো সেক্সুয়াল অফেন্স সংঘটিত হয়নি, অথচ পাবলিক বা নারীর জন্য কিংবা চিলড্রেনদের জন্য খুবই বিপজ্জনক মনে করা হচ্ছে- এমন ব্যক্তিকে সেক্সুয়াল রিস্ক অর্ডার করা হয়েছে।
ইয়র্ক প্রেসের রিপোর্টে আরো বলা হয়েছে, এই ব্যক্তি ইন্টারনেট, পর্নো সাইট, মোবাইল ফোন কল, সামাজিক ওয়েব সাইট, ম্যাসেজ বিনিময় ইত্যাদি করার আগে অবশ্যই পুলিশকে আগে ভাগে সব জানাতে হবে। ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, এমন একজন ব্রিটিশ নাগরিকের প্রতি সেদেশের আদালত আদেশ দিয়েছে যে, কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে তাকে পুলিশকে জানাতে হবে।
সেখানে সেই নারীর নাম, বয়স এবং ঠিকানাও জানাতে হবে। না হলে তাকে পাঁচবছরের জন্য কারাগারে যেতে হবে। আইনগত কারণে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও, ২০১৫ সালে তিনি সেই অভিযোগ থেকে মুক্তি পান।
কারণ তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু এ ধরণের অপরাধ প্রতিরোধে সম্প্রতি যুক্তরাজ্যে জারি করা একটি আইনের মাধ্যমে তার উপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।
আইনে বলা হয়েছে, শারীরিক সম্পর্ক করার পরিকল্পনা করা হচ্ছে, এমন নারীর নাম, ঠিকানা, ও জন্মতারিখসহ অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে। কোর্ট সাধারণত: সেক্সুয়াল রিস্ক অর্ডার দিয়ে থাকেন, যদি অনুমিত হয় অথবা ঐ ব্যক্তি সেক্সুয়াল অফেন্স করেছে বা কার্য সম্পাদনের জন্য বিপদ জনক কিংবা পাবলিক, চিলড্রেন এমনকি এডাল্টদের জন্যও খুবই রিস্কি এমন জনের উপর এই অর্ডার দিয়ে থাকেন আদালত।
এই অর্ডারে একজন এমন ক্রাইম না করা সত্যেও বিপদজনক হওয়াতে এই অর্ডার বাস্তবায়ন করা হয়। এই পূর্ণ সেক্সুয়াল রিস্ক অর্ডার এর ফলে একজন ব্যক্তি কমপক্ষে দুই বছর অথবা আইন ভঙ্গের দায়ে পাচ বছর পর্যন্ত কারাদন্ড ভোগ করতে পারেন। এতে তিনি এই অপরাধ করেন বা না করেন।
এছাড়া তার ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিজের বাসা বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে হলেও আগেভাগে তা পুলিশকে জানাতে হবে। যৌন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আছে বা জড়িত হওয়ার সম্ভাবনা আছে, এমন যে কারো উপর পুলিশের অনুরোধে ব্রিটেনের ম্যাজিস্ট্রেটরা এই আইন প্রয়োগ করতে পারেন।