শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩০

মশার কামড়ের ফলে জিকা ভাইরাসে আক্রান্ত তিন বৃটিশ মহিলা

মশার কামড়ের ফলে জিকা ভাইরাসে আক্রান্ত তিন বৃটিশ মহিলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কলম্বিয়া, সুরিনাম এবং গায়ানা থেকে মশার কামড়ে আক্রান্ত হয়ে এসেছেন তিন ব্রিটিশ মহিলা। মশার কামড় থেকে সংক্রামিত হয় এক ভাইরাস যার নাম জিকা। আর এই জিকা ভাইরাসে বৃটিশ মহিলারা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড।

জিকা ভাইরাসের ভয়ে কলম্বিয়া, ইকুয়েডর এবং আল-সালভাডোর, জামাইকাসহ বিভিন্ন দেশে মহিলাদের গর্ভধারণে বিলম্বের পরামর্শ দিয়েছে সে দেশের সরকার। কারণ গর্ভের সন্তান অস্বাভাবিক আকার ধারণ করে। বিশেষ করে শিশুদের মাথা স্বাভাবিকের চাইতে ছোট হয়ে যায়। বদলে যায় মুখের গঠনও।

এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের জিকা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রায় ২০টি দেশ সফর থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। সাউথ এবং সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশে এ ভাইরাসের প্রভাব সবচাইতে বেশি। ব্রাজিলে এ পর্যন্ত প্রায় ৪ হাজার অস্বাভাবিক মাথার শিশুর জন্ম হয়েছে। জিকা ভাইরাসে আক্রান্ত দেশে সফর না করার জন্য পরামর্শ দিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026