শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭

গাড়ি দুর্ঘটনায় বার্মিংহামে বাঙালী যুবক লেচু মিয়া নিহত

গাড়ি দুর্ঘটনায় বার্মিংহামে বাঙালী যুবক লেচু মিয়া নিহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রতিদিনের নিয়মিত রুটিন অনুযায়ী বার্মিংহামের ইয়ার্ডলীর পপলার রোডের প্রিমরোস এভিনিউয়ের বাসিন্দা মোঃ লেচু মিয়া তাঁর রেষ্টুরেন্টের অন্য তিনজন ষ্টাফসহ ২৩ জানুয়ারী শনিবার রাতে কাজ শেষে গাড়ী চালিয়ে বাড়ী ফিরছিলেন। রোববার রাত ১টায় রেষ্টুরেন্ট থেকে ঘরে ফেরার পথে মারাত্মক সড়ক দূর্ঘটনায় ঘঠনাস্থলেই নিহত হন তিনি।

ইন্নালিল্লাহি……..রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৫ বছর। তাঁর সন্তাসম্ভবা স্ত্রী ছাড়াও ৬ বছরের এক ছেলে এবং ৩ বছরের এক মেয়ে রয়েছে। মাত্র কিছু দিন পুর্বে মোঃ লিচু মিয়া বার্মিংহামের নিকটবর্তী টেলফোর্ডের নিউপোর্টের ২/৪ হাই স্ট্রীটে টেষ্ট অফ প্যারাডাইস নামে রেষ্টুরেন্ট ক্রয় করে ব্যবসা শুরু করেছিলেন।

পথিমধ্যে জংশন এ৪১ এ বিপরীতমুখ থেকে একটি প্রাইভেট গাড়ী একটি লরীকে ওভারটেক করে অপর লেনে থাকা মোঃ লিচু মিয়া‘র মিনিকোপারকে ( BK56 OUH) সরাসরি মুখোমুখি আঘাত করে। ড্রাইভিং এ থাকায় মারত্মক আহত হয়ে ঘঠনাস্থলেই লেচু মিয়ার মৃত্যু ঘঠে। দুর্ঘটনায় অপর তিনজনও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়্

মরহুমের দেশের বাড়ী সিলেটের জগন্নাথপুর উপজেলার বলবল গ্রামে। তাঁর বাবা জগন্নাথপুরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান নেক্রট সুপার ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ উস্তার মিয়া।

বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে সদা হাস্যজ্জ্বোল লেচু মিয়ার মৃত্যু সংবাদ শুনে স্বজনরা রোববার সকাল থেকেই তাঁর বার্মিংহামের স্টার্টফোর্ড রোডের পার্শ্ববর্তী ইয়ার্ডলীর পপলার রোডের প্রিমরোস এভিনিউয়ের বাসায় ভীড় করে সান্তনা দেবার চেষ্ঠা করছেন তাঁর স্ত্রী ও অসহায় সন্তানদের।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো লাশ হস্তান্তর না করায় জানাযার নামাজের সময় সূচি প্রদান করা সম্ভব হচ্ছে না বলে মরহুম লেচু মিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026