শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২

প্রধান বিচারপতিকে কথা কম বলতে বললেন সুরঞ্জিত সেন

প্রধান বিচারপতিকে কথা কম বলতে বললেন সুরঞ্জিত সেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আরও সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের শোকসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

তিনি প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, এমন কোনো কথা বলবেন না, যা জাতীয় জীবনে রাজনৈতিক প্রভাব ফেলবে, সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। যত কথা কম বলা যায়। একেবারে বাক-সংযত। আপনার এখনো সময় আছে। প্রতিষ্ঠানটির কথা চিন্তা করুন।

সংবিধান প্রণেতাদের একজন সুরঞ্জিত বলেন, অবসরের পর রায় লেখা যাবে না, প্রধান বিচারপতির এই বক্তব্য সংবিধান সমর্থন করে না। সংবিধানের কোথাও এটি বলা নেই। প্রধান বিচারপতি যদি মনে করেন, শপথ শেষ হয়ে গেলে আর লেখা যাবে না, তবে তা আইনে আনতে হবে।

অবসরের পর রায় লেখা অসাংবিধানিক বলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া বাণীর প্রসঙ্গে সুরঞ্জিত এ কথা বলেন। তিনি বলেন, সাংবিধানিকভাবে প্রধান বিচারপতি দেশের প্রধান তিনজনের একজন। প্রধান বিচারপতিরা প্রধান বিচার করেন, প্রধান প্রধান কথা বলেন না। এই পদে থেকে সাধারণত প্রধান কথা শোনা যায় না। এই পদে থেকে তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন, যা জাতীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এভাবে কথা বলতে বলতে তিনি কোথায় চলে যাচ্ছেন, তার সীমানা থাকছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026