শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৯

শৈত্যপ্রবাহে ৮৫ জন মারা গেছে তাইওয়ানে

শৈত্যপ্রবাহে ৮৫ জন মারা গেছে তাইওয়ানে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পূর্ব এশিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে তাইওয়ানে অন্তত ৮৫ জন মানুষ মারা গেছে। এ ছাড়া প্রচণ্ড তুষারপাতে দক্ষিণ কোরিয়ায় পর্যটন দ্বীপে আটকা পড়েছে অন্তত ৬০ হাজার পর্যটক। প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হংকং, দক্ষিণ চীন ও জাপানের বেশির ভাগ এলাকা। বিবিসি অনলাইনের এক খবরে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়, সপ্তাহের শেষ দিকে হঠাৎ তাপমাত্রা কমে গেছে। এতে অনেকের শরীরের তাপমাত্রা কমে গিয়ে ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যারা মারা গেছে তাদের মধ্যে ৬৬ জনই দেশটির উত্তরাঞ্চলীয় তাইপে ও তাওয়ান অঞ্চলের। তাঁরা বয়স্ক ছিল। আরও ১৬ জন মারা গেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কউজিয়ংয়ে।

তাইপে শহরের তাপমাত্রা গত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন। গতকাল রোববার সেখানকার তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। তাইওয়ানের অনেক বাড়িতে নেই ঘর গরম রাখার সুবিধা। কর্তৃপক্ষ লোকজনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। সবাইকে গরম কাপড় পরে থাকতে ও ঠান্ডা থেকে দূরে থাকতে বলা হয়েছে, বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিকদের।

অনেকেই শ্বাসকষ্ট ও হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছেন। শহর কর্তৃপক্ষের একজন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় মনে হচ্ছে প্রকৃত তাপমাত্রা এটি নয়। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া মানুষের শরীরের তাপমাত্রাও কমে যায়।’

প্রচণ্ড তুষারপাতের কারণে দক্ষিণ কোরিয়ায় সুন্দর আবহাওয়া ও সৈকতের জন্য বিখ্যাত জেজু দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে চলাচলকারী ৫’ শ বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। গতকাল সেখানকার তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার স্থানীয় সময় রাতে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহোপ জানায়, বিশাল সংখ্যক এই পর্যটকদের থাকা ও পরিবহনের ব্যবস্থা করতে স্থানীয় কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে। হংকং-এর বাসিন্দারা ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রীতিমতো ঠকঠক করে কাঁপছে। গত ৬০ বছরে এটি সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা।

জাপান ও চীনের গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ চীনের গোয়াংঝু ও শেনঝেন এলাকায় তুষারের দেখা পাওয়া বিরল ঘটনা। এবার সেই বিরল ঘটনা ঘটেছে। অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়া প্রথমবারের মতো শিলাবৃষ্টি হয়েছে।

টোকিওর ইম্পেরিয়াল প্যালেস এলাকায় তুষারে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ১৮ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্সজাপানের বেশির ভাগ অংশে আঘাত হানা তুষারঝড়ের কারণে গতকাল ও আজ সোমবারের ৬০০ বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। সেখানে অন্তত ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

ভিয়েতনাম, থাইল্যান্ডসহ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে তাপমাত্রা কমে গেছে। ব্যাংককে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার ঘটনা বিরল। কিন্তু গতকাল রোববার সেখানকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ভিয়েতনাম গত দুই দশকের মধ্যে এখন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যানয়-এ তাপমাত্র এখন ৬ ডিগ্রি সেলসিয়াস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026