শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২২

একদল নারী অভিযাত্রীর প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ডে স্থান

একদল নারী অভিযাত্রীর প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ডে স্থান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে দীর্ঘ নয় মাস পর অস্ট্রেলিয়ায় পৌঁছালো একদল নারী অভিযাত্রীক। এর মধ্য দিয়ে প্রথম নারী দল হিসেবে বিশ্ব রেকর্ড গড়লো।

কক্সলেস ক্রু নামে এ চারজনের নারী দল সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করেছিল। তারা ১৩ হাজার ৫শ’ ৯২ কিলোমিটার অতিক্রম করে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। গত এপ্রিলে দলটি গোল্ডেন গেইট ব্রিজ অতিক্রম করে। ২৫৭ দিন পর গ্রিনিচ মান সময় ১টায় তারা শেষ গন্তব্যস্থল কেয়ার্নসে পৌঁছায়। ২৯ ফুট লম্বা একটি নৌযান নিয়ে তারা যাত্রা শুরু করে। তিনজন স্থায়ী সদস্যসহ মোট চারজন নিয়ে দলটি গঠন করা হয়।

এরা হলেন-লরা পেনহল, নাটালিয়া কোহেন, এম্মা মিচেল এবং মেগ ডায়োস। তারা দুইটি বিশ্ব রেকর্ড গড়েছে বলে দাবি করা হয়েছে। অভিযাত্রী দলের মধ্যে তারাই প্রথম নারী এবং চারটি দলের মধ্যেও প্রথম দল, যারা মহাসাগর পাড়ি দিয়ে সবার আগে গন্তব্যস্থলে পৌঁছে যান।

এদিকে কুইন্সল্যান্ড শহরের মারলিন মেরিনায় পৌঁছানোর পর তারা একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেন। এসময় তাদের পরিবার ও বন্ধু-বান্ধবরা অভিযাত্রীক দলকে অভ্যর্থনা জানায়। এ অভিযাত্রাকে এক ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’ বলে আখ্যায়িত করেন এ নারী নাবিক দল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026