শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মঙ্গলবার ডেনিশ পার্লামেন্টে এক বিতর্কিত পরিকল্পনা পাস হয় সিরিয়াসহ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকা থেকে ইউরোপে হাজার হাজার অভিবাসী আসার প্রেক্ষাপটে আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে। ওই পদক্ষেপগুলোয় পুলিশকে অভিবাসী আশ্রয়প্রার্থীদের মূল্যবাস ব্যক্তিগত সামগ্রী জাজেয়াপ্ত করার ক্ষমতা দিয়ে পরিকল্পনা পাস করেছে ডেনমার্ক।
এ পরিকল্পনায় বলা হয়েছে, শরণার্থীরা দেড় হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ রাখতে পারবে না। তবে বিয়ের আংটির মতো যেসব জিনিসের সাথে স্মৃতি বা আবেগ জড়িত সেগুলো এর বাইরে থাকবে। ডেনমার্ক বলছে এটা সেদেশের জনকল্যাণ সংক্রান্ত আইনের সাথে সঙ্গতি রেখেই করা হয়েছে। ডেনমার্কে সামাজিক কল্যাণ ভাতা পেতে হলে দেড় হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ বিক্রি করে দিতে হয়।
এ ছাড়া আরো বিধান করা হয়েছে যে আশ্রয়প্রার্থীদের তাদের পরিবারের সদস্যদেরকে ডেনমার্কে নিয়ে আসার আগে তিন বছর অপেক্ষা করতে হবে। পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিলটি পাস হয়। এই পরিকল্পনা নিয়ে বিতর্কের সময় পার্লামেন্টে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।