রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪

কোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছেন সাবেক মেয়র লুৎফুর রহমান

কোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছেন সাবেক মেয়র লুৎফুর রহমান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১৪ সালের নির্বাচনে সাবেক মেয়রয়ের পক্ষে ভোটারদের প্ররোরিচত করতে ধর্মীয় নেতারা প্রভাব রেখেছেন বলে সংশ্লিষ্ট যে অভিযোগ ছিল রায়ে উল্লেখিত ওই অংশটুকুর জুডিশিয়াল রিভিউ হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাইকোর্ট।

ইলেকশন মামলার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পেয়েছেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফুর রহমান। তবে আপিল বা জুডিশিয়াল রিভিউ হবে ২০১৫ সালের ২৩ শে এপ্রিলের ইলেকশন কোর্টের রায়ের নির্ধারিত কিছু অংশের উপর।

লুৎফুর রহমানকে ৫ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করে ইলেকশন কোর্টের বিচারক রিচার্ড মাউরি কিউসি যে রায় দিয়েছেন তা বহাল থাকবে বলেও জুডিশিয়াল রিভিউ আবেদনের শুনানিতে উল্লেখ করা হয়েছে। শুনানিতে সাবেক মেয়র লুৎফুর রহমানের অনুপস্থিতিতে তাঁর আইনজীবিরা অংশ নেন। ইলেকশন কমিশনার রিচার্ড মাউরি কিউসির রায়ের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউর আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানিতে মঙ্গলবার হাইকোর্ট এ রায় দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026