শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩০

স্কটল্যান্ড অভিবাসী শিশুদের আশ্রয় দিতে রাজি তবে ভাবছে ব্রিটেন

স্কটল্যান্ড অভিবাসী শিশুদের আশ্রয় দিতে রাজি তবে ভাবছে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন, ব্রিটেনের সরকার পরিবার-বিচ্ছিন্ন অভিবাসী শিশুদের আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে।

ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন পিতা মাতার কাছ থেকে আলাদা হয়ে পড়েছে এমন ৩০০০ অভিবাসী শিশু-কিশোরকে ব্রিটেনে জায়গা দেয়ার জন্য সরকারের সাথে দেন দরবার করছে। স্কটল্যান্ডের সরকারও বলছে যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি কেন্দ্র সরকারের, তবুও তারা ব্রিটেনে এসে পৌঁছানো যে কোনও শরণার্থীকে জায়গা দেবে।

একজন কর্মকর্তা বলছেন, স্কটল্যান্ডের স্থানীয় সরকার প্রশাসন এবং জনগণ এসব অভিবাসীদের সাহায্য করার ব্যাপারে খুবই আগ্রহী। তিনি বলেন, শরণার্থীদের যেভাবে স্বাগত জানানো হচ্ছে তা এক কথায় চমৎকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026