শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪১

সুরাজের পক্ষে সাবেক প্রেমিকা জানভি

সুরাজের পক্ষে সাবেক প্রেমিকা জানভি

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: জিয়া খানের আত্মহত্যার পর মুখ খুললেন সুরাজ পাঞ্চোলির সাবেক প্রেমিকা জানভি তুরাখিয়া। বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় আটক প্রেমিক সুরাজ পাঞ্চোলির পাশে দাঁড়িয়েছেন সুরাজের সাবেক প্রেমিকা জানভি। জিয়ার রেখে যাওয়া ৬ পাতা চিঠিতে সুরাজের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সুরাজের সাবেক প্রেমিকা জানভি তুরাখিয়া। খবর জি মিডিয়া ব্যুরোর।

এতদিন মুখ বন্ধ রাখার কারণ জানতে চাওয়া হলে জানভি জানান, তিনি টিভি ক্যামেরার সামনে আসতে চাননি। তবে এখন তিনি মনে করছেন সুরাজকে বাঁচাবার জন্য হলেও তার কথা বলা দরকার। তিনি মনে করেন কোনো কারণ ছাড়াই সুরাজকে ভিলেইন হিসেবে তুলে ধরা হচ্ছে। সুরাজের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে জানভি জানান, সম্পর্ক ভেঙে যাবার পরও তার সঙ্গে সুরাজের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সুরাজ কখনও খারাপ ব্যবহার করেছেন কি না এমন প্রশ্নের জবাবে জানভি বলেন, সে কখনও উগ্র আচরণ করত না আমার সঙ্গে। আমরা প্রায় ৬ বছর একসঙ্গে ছিলাম আর এমন ঘটনা কখনও ঘটেনি। তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দেখে আমি অনেক অবাক হয়েছিলাম। তার মধ্যে যদি এ ধরনের মানসিকতা থাকত তাহলে একবারের জন্য হলেও তা আমার কাছে প্রকাশ পেত।

জিয়ার আত্মহত্যার পর ১০ জুন পুলিশ সুরাজ পাঞ্চোলিকে আটক করে। তার বিরুদ্ধে জিয়ার উপর নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। কিন্তু সম্প্রতি জানভি জানালেন, দীর্ঘ ৫ বছরের সম্পর্কে সুরাজ কখনও তার সঙ্গে সে ধরনের কোনো আচরণ করেননি। এ বিষয়ে ডিএনএ জানায়, সুরাজের বিরুদ্ধে অভিযোগ শুনে বেশ অবাক হয়েছেন তিনি। তিনি মনে করেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026