শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১

অধিক সংখ্যাক শরণার্থী বেড়ে যাওয়ায় বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার

অধিক সংখ্যাক শরণার্থী বেড়ে যাওয়ায় বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন সরকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের পর ৮০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে সুইডেন থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। ৮০ হাজার শরণার্থীকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দিয়েছে সুইডেনর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রনার্থী হিসেবে বসবাসের জন্য এসব ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চার্টার বিমানের মাধ্যমে তাদের বিতাড়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানডারস গেম্যান।

সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স ইজম্যানকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাড়া করা বিমানে তুলে এই আশ্রয়প্রার্থীদের বাইরে পাঠিয়ে দেয়া হতে পারে। এজন্য কয়েক বছর সময় লাগবে। সুইডিশ গণমাধ্যমকে তিনি বলেন, আমার ৬০ হাজার আবেদনকারীর কথা বলছি। তবে সংখ্যাটি ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তিনি জানান, প্রাথমিকভাবে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে, এটা বেড়ে ৮০ হাজারে পৌঁছাবে। ২০১৫ সালে সুইডেনে শরনার্থী হিসেবে অবস্থানের জন্য প্রায় ১ লাখ ৬৩ হাজার আবেদন জমা পড়ে, যা ইউরোপের যেকোনো দেশের থেকে বেশি। প্রায় ৫৫ হাজার ৮০০ আবেদন যাচাই করা হয়, যাদের মধ্যে ৫৫ শতাংশ আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

২০১৫ সালে প্রায় ১ লাখ ৬৩ হাজার অভিবাসনপ্রত্যাশী সুইডেনে আশ্রয়ের আবেদন করেন। ইউরোপে একক রাষ্ট্র হিসাবে এই সংখ্যাই সর্বোচ্চ। এই বিপুল সংখ্যক আবেদনের মধ্যে গেল বছর ৫৮ হাজার ৮শ আবেদন যাচাই-বাছাই করা হয়। শেষ পর্যন্ত সরকারের অনুমোদন পায় ৫৫ শতাংশ আবেদন।

দেশটির অভিবাসন কর্মকর্তারা জানান, এই আবেদনকারীদের মধ্যে ৩৫ হাজার ৪শ অপ্রাপ্তবয়স্ক ছিল, যাদের সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। ২০১৪ সালের তুলনায় এই সংখ্যা পাঁচগুণ বেশি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, গতবছর ১০ লাখ ৫ হাজার ৫০৪ জন শরণার্থী গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস হয়ে ইউরোপে প্রবেশ করেছেন। এদের মধ্যে ৮ লাখ ১৬ হাজার ৭৫২ জনই ইউরোপে পৌঁছেছেন সমুদ্র পাড়ি দিয়ে। আশ্রয়প্রার্থীদের স্রোত ঠেকাতে সুইডেন সম্প্রতি সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026