শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫

আ’লীগের ৯৫ ভাগ নেতাকর্মী তত্ত্বাবধায়কের পক্ষে

আ’লীগের ৯৫ ভাগ নেতাকর্মী তত্ত্বাবধায়কের পক্ষে

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: আওয়ামী লীগের ৯৫% নেতাকর্মী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে। সোমবার সন্ধ্যার বাংলাভিশনের এক লাইভ টকশো অনুষ্ঠান ‘ফ্রন্ট লাইনে’ এ কথা বলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মো. মনসুর আহমদ। দীর্ঘ প্রায় ৮ বছরের নীরবতা ভেঙে মিডিয়ার মুখোমুখি হলেন আওয়ামীলীগের এই বর্ষিয়ান নেতা।

অনুষ্ঠানের এক পর্যায়ে সুলতান মুনসুর বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডানে-বামে যারা আছেন, তারা মূলত আওয়ামী লীগের কেউ নন। মতিয়া চৌধুরী জাতীয় নেত্রী হলেও আওয়ামী লীগের নেতা ছিলেন না। তত্ত্বাবধায়কের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষই কেবল নয়, আওয়ামী লীগেরও ৯৫% নেতাকর্মী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে।

একই টক-শো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্নের কিছু উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, জাতিন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ১০ই জানুয়ারি দেশে ফেরার পর যে স্বপ্নগুলোর ঘোষণা দেন, সেগুলো ছিল- প্রথমত, বাংলাদেশকে এ অঞ্চলের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, ইন্দোনেশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম এই দেশটিকে মুসলিম পরিচয়ে বিশ্বদরবারে তুলে ধরা। তৃতীয়ত, ক্ষুধামুক্ত সমাজ বিনির্মাণ। চতুর্থত, ৩টি অপরাধ ছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীসহ সবাইকে ক্ষমা করার ঘোষণা।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026