শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৮

আইএসে যোগদানের অভিযোগে বার্মিংহ্যামে দুই বৃটিশ মুসলিম পুরুষের জেলদণ্ড ও এক মহিলা দোষী সাব্যস্ত

আইএসে যোগদানের অভিযোগে বার্মিংহ্যামে দুই বৃটিশ মুসলিম পুরুষের জেলদণ্ড ও এক মহিলা দোষী সাব্যস্ত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বার্মিংহ্যামের তারিনা শাকিল আদালতে দোষি সাব্যস্ত হয়েছেন সিরিয়ায় আইএস ঘাটিতে যোগ দেয়ার অভিযোগে। শুক্রবার বার্মিংহ্যামের ক্রাউন কোর্টের জুরিবোর্ড তারিনা শাকিলকে আইএস ঘাটিতে যোগ দেয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে সন্ত্রাসে উৎসাহ প্রদানের অভিযোগে অভিযুক্ত করেন।

থ্যমতে, ২৬ বছর বয়সী তারিনাই হলেন বৃটিশ প্রথম মুসলিম মহিলা যাকে আইএস ঘাটিতে যোগ দেয়ার অভিযোগে দোষি সাব্যস্ত করেছে বৃটিশ আদালত। এদিকে, সন্ত্রাসী কাজে উৎসাহ প্রদানের অভিযোগে লুটনের দুই মুসলিম পুরুষকে ৫ বছরের জেলদণ্ড দিয়েছে লন্ডনের ওল্ডবেইলি কোর্ট।

তবে কোর্টে আইএসে যোগদানের কথা অস্বীকার করে তারিনা জানান, শুধুমাত্র শরীয়া আইনের অধীনে জীবন যাপনের আশায় তিনি সিরিয়া গিয়েছিলেন। সোমবার তারিনা শাকিলের সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত।

সূত্রমতে, প্রায় আড়াই দিনের শুনানি শেষে নিষিধ্ব জঙ্গি সংগঠন ইসলামিক স্টেইট সংক্ষেপে আইএসে যোগ দেয়ার অভিযোগে বার্মিংহ্যাম ক্রাউন কোর্টে জুরি বোর্ড তারিনা শাকিলকে দোষিসাব্যস্ত করে। ২০১৪ সালের অক্টোবরে সিরিয়ার রাক্ষা শহরে যাওয়ার সময় একমাত্র সন্তানকেও সঙ্গে নিয়ে যান তিনি। অস্ত্রসহ তার ছেলের একটি ছবি প্রকাশ করে আদালত।

তারিনা নিজেও আইএসের পোষাক পড়ে ছবি তুলেন। তিনি সিরিয়ায় গিয়ে সামাজিক মাধ্যমে আইএসে যোগ দেয়ার জন্য অন্যদের আহ্বান করেন এমনকি তার ১২ বছরের ছোট ভাইকেও এ আহ্বান জানান বলে আদালতের শুনানিতে উল্লেখ করা হয়। তারিনা শাকিল ২০১৫ সালের জানুয়ারীতে আইএস অধ্যুষিত রাক্কা শহর ত্যাগ করেন। এরপর ফেব্রুয়ারীতে ইউকেতে ফিরে আসেন তিনি। ফেরার পথে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই সময় পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে তিনি বলেছিলেন, তুরস্কে হলিডে কাটানোর সময় এক যুবকের সঙ্গে পরিচিত হবার পর ওই যুবক তাকে অপহরণ করে সিরিয়ার আইএস ঘাটিতে নিয়ে যায়। কিন্তু তদন্তে বেরিয়েছে এর বিপরিত চিত্র। হলিডে নয় নতুন জীবনের আশায় পরিকল্পনা করেই তারিনা শাকিল ইস্টমিডল্যান্ডস এয়ারপোর্ট হয়ে সিরিয়ায় পাড়ি জমান বলে তদন্তে প্রমাণ হয়েছে।

এদিকে সিরিয়ার সন্ত্রাসীগুষ্ঠি ডায়েশের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টার অভিযোগে লুটনের দুই মুসলিম নাগরিকের ৫ বছরের জেলদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বার্কশায়ার থেকে আটক মোহাম্মদ সুফিয়ান চৌধুরীকে অভিযুক্ত করেছে পুলিশ। শুক্রবার ওল্ডবেইলী কোর্টে তাকে হাজির করা হয়। ২২ বছর বয়সী সুফিয়ান চৌধুরীকে ২১ জানুয়ারী গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম পুলিশ।

শুক্রবার ওল্ডবেইলী কোর্টে লুটনের ডালো রোডের বাসিন্দা ইব্রাহিম এন্ডার্সনকে ৩ বছর এবং ক্যাথরিন এভিনিউর বাসিন্দা, ৬২ বছর বয়সী শাহজাহান খানকে ২ বছরের জেলদণ্ড প্রদান করা হয়েছে। ওয়েস্ট লন্ডনের অক্সফোর্ড স্ট্রীটে লিফলেট বিতরণের মাধ্যমে সিরিয়ার একটি সন্ত্রাসীগুষ্ঠিকে সমর্থন দিতে পথচারিদের আহ্বান জানানোর অভিযোগে ২০১৪ সালের ১৬ ডিসেম্বরে তাদের গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে মেট পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026