মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৮

জার্মানিতে অভিবাসী হোস্টেলে গ্রেনেড নিক্ষেপ

জার্মানিতে অভিবাসী হোস্টেলে গ্রেনেড নিক্ষেপ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের একটি হোস্টেলে অজ্ঞাত হামলাকারী তাজা গ্রেনেড ছুঁড়ে পালিয়ে গেছে। ভিলিগেন-শোনিগেন শহরের একটি ভবনের কাছে গ্রেনেডটি পাওয়া যায়। এই ভবনে ১৭০ জন অভিবাসী রয়েছেন। গ্রেনেডটির পিন খোলা থাকলেও এটি কোনো কারণে বিস্ফোরিত হয়নি।

বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা যখন নিয়ন্ত্রিতভাবেগ্ গ্রেনেডটির বিস্ফোরণ ঘটান তখন ভিলিগেন-শোনিগেন শহরের ওই হোস্টেল থেকে কিছু অভিবাসীকে সরিয়ে নেয়া হয়েছিল। গ্রেনেডটির পিন খোলা থাকলেও বিস্ফোরিত না হওয়ার প্রসঙ্গে পুলিশের মুখপাত্র থমাস ক্লামবাখ বলেন, নিতান্ত ভাগ্যগুণে কেই হতাহত হননি।

কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটেছে। দেশটির বিচারমন্ত্রী হেইকো মাস বলেন, এ হচ্ছে ঘৃণা ও সহিংসতার নয়া পর্যায়। জার্মানিতে ২০১৫ সালে অভিবাসীদের ঘর-বাড়িতে ১০০৫টি হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালের তুলনায় যা ছিল পাঁচগুণ বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026