শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শনিবার স্টকহোমের রেল স্টেশনে শতাধিক মুখোশধারী অভিবাসী শিশুদেরেএক নাগাড়ে পেটাতে থাকে সুইডেনে আশ্রয় নেয়া অভিবাসী শিশুদের।
শিশুদের পেটানোর আগে ওই দুর্বৃত্তরা জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করে ও স্লোগান দেয়। স্লোগানে বলতে থাকে যথেষ্ট হয়েছে আর না। লিফলেটে তারা সমাজ কর্মী আলেকজান্ডার মেজহারের কথা বলে। এই সমাজকর্মী কিছুদিন আগে শরণার্থী আশ্রয় কেন্দ্রে ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন। শরণার্থী শিশুরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ।
পুলিশের মুখপাত্র টো হেগ বলেন, অভিবাসী শিশুদের পেটানোর জন্য শতাধিক মুখোশধারী ব্যক্তি স্টকহোমের রেল স্টেশনে জড়ো হয়। তারপর রেল থেকে যারাই নামছে তাদেরকেই পেটাচ্ছে। গণহারে পিটিয়েছে দেশটির মুখোশধারী গ্যাং।
হেগ আরো বলেন, প্রথমে আমি মনে করেছিলেন এটি কোনো ফুটবল খেলা নিয়ে বিবাদ। পরে আসল ঘটনা জানতে পারলাম। আমি তিন ব্যক্তিকে মুখোশধারীদের হাতে নির্যাতিত হতে দেখি। তারপর সেখান থেকে দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেই। লক্ষ্য করে দেখলাম, যারা দেখতে সুইডিশ তাদেরকে কোনো ধরনের আঘাত করছে না মুখোশধারীরা। শুধু উত্তর আফ্রিকার কালো অভিবাসীদের টার্গেট করে তারা হামলা করছে।