শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৪

দ্বৈত নাগরিকত্বে বাংলাদেশীদের পরিসর বাড়ল তবে সরকারি চাকুরীজীবিদের জন্য নয়

দ্বৈত নাগরিকত্বে বাংলাদেশীদের পরিসর বাড়ল তবে সরকারি চাকুরীজীবিদের জন্য নয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশী নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর সম্প্রসারিত করা সংক্রান্ত বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ই বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর সম্প্রসারিত করা হয়েছে। তবে সরকারি চাকরিতে থাকা ব্যক্তিরা এ সুযোগ নিতে পারবেন না। আজ সোমবার এ-সংক্রান্ত বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়টি অনেক সম্প্রসারিত হয়েছে। আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই দুটি দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সুযোগ ছিল।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তবে কেউ সুপ্রিম কোর্টের বিচারক, এমপি বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের বেসামরিক পদে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না।

নতুন আইনে বলা হয়েছে, সার্কভুক্ত দেশ বা মিয়ানমার বা সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণে নিষিদ্ধঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এমন যেকোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন বাংলাদেশিরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026