সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫

মিশরের সিনাই দ্বীপে চার নিরাপত্তারক্ষী নিহত বোমা বিস্ফোরণে

মিশরের সিনাই দ্বীপে চার নিরাপত্তারক্ষী নিহত বোমা বিস্ফোরণে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রাথমিকভাবে জানা যায়, মিশরের বিরোধপূর্ণ সিনাই দ্বীপে ২টি পৃথক বোমা বিস্ফোরণে অন্তত ৪ নিরাপত্তারক্ষী সদস্য নিহত হয়েছে।

সোমবার চালানো এ হামলায় প্রাথমিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এর আগে অঞ্চলটিতে এ ধরনের হামলা চালিয়েছিল। উত্তর সিনাইয়ের শেখ জুয়াইদ এলাকায় চালানো অপর বোমা হামলায় এক সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় এক মিডিয়ার বরাত দিয়ে প্রেসটিভি জানায়, রাফা অঞ্চলে নিরাপত্তারক্ষীদের গাড়িকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল একটি বোমা বিস্ফোরণ ঘটানো হলে ২ সেনা নিহত হয়। রাফা অঞ্চলটি ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশে অবস্থিত। খবরে বলা হয়, উভয় হামলাই সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026