মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮

গুগলের এক মিনিটের মালিক

গুগলের এক মিনিটের মালিক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত বছর সেপ্টেম্বর মাসের ঘটনা। সন্ময় বেদ ১২ ডলার খরচ করে কিনে ফেলেন গুগল. কম এর ডোমেন। কিন্তু ওয়েবমাস্টারের চাবিকাঠি হাতে আসার এক মিনিটের মধ্যেই মালিকানা চলে যায় ফের গুগলের হাতে।

কারণ বিক্রির বিজ্ঞাপনটাই বাতিল করে দেয় তারা। এর জন্য অবশ্য সন্ময়কে একেবারে খালি হাতে ফেরায়নি গুগল। এক মিনিটের মালিকানা বাবদ সংস্থার লভ্যাংশ থেকে ৬০০৬.১৩ ডলার দিয়েছে তারা।

যদিও চমকের তখনও বাকি ছিল। সন্ময় ঠিক করেন হঠাৎ করে পেয়ে যাওয়া মালিকানার অর্থ একটি স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে দেবেন। সেই মতো তাঁর ইচ্ছার কথা গুগলকে জানান সন্ময়। ওই সংস্থাও ভাবতে পারেনি এমন কিছু করতে পারেন তাদের এক মিনিটের মালিক।

খুশি হয়ে তারা ঠিক করে, এক মিনিটের মালিক যখন ৬০০৬.১৩ ডলার দান করবেন বলে ঠিক করেছেন, তা হলে বর্তমান সমপরিমান টাকা দান করবেন। তবে সন্ময়ের হাত দিয়েই। অতএব তারা ঠিক করে ফেলে সন্ময়কে দ্বিগুণ অর্থ দিবে।

আসলে সন্ময় প্রথম নন। আগেও গুগল বিক্রি হয়েছিল। তাঁর মতো অনেকেই গুগল কিনেছিল এক মিনিটের জন্য। নিজেদের ডোমেনের নিরাপত্তা ব্যবস্থার তদারকির জন্য মাঝেমধ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে গুগল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026