রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৪

রিয়াদে হয়ে গেল কর্মসংস্থান মেলা, ১৩ হাজার বাংলাদেশী কাজ পেলেন

রিয়াদে হয়ে গেল কর্মসংস্থান মেলা, ১৩ হাজার বাংলাদেশী কাজ পেলেন

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: গত ২২ জুন থেকে সৌদি আরবের রিয়াদে পাঁচ দিনব্যাপী কর্মসংস্থান মেলা শুরু হয়েছে। এতে প্রায় ১৩ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে এ মেলা। রিয়াদ কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ মেলা।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. এমদাদুল হক জানান, মেলায় প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কোম্পানির ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি সবুজ এবং প্লাটিনাম ক্যাটাগরির কোম্পানি এতে অংশ নিয়েছে। মেলার শেষ দিন অর্থাৎ বুধবার চাকরিপ্রার্থী এবং চাকরিদাতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এদিনই প্রায় ৫ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। সবাই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আশ করছি সৌদি সরকারের বাংলাদেশ সরকারের অনুরোধ রাখবেন বলেও জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026