সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬

আত্মসমর্পণ করতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আত্মসমর্পণ করতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসংঘ তার বিরুদ্ধে রায় দিলে আগামীকাল শুক্রবার আত্মসমর্পণ করতে পারেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

তিনি টুইটারে বলেছেন, জাতিসংঘের তদন্ত প্যানেল যদি বলে যে তাকে আটক করা আইন বিরোধী নয় তাহলেই তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাস ছেড়ে বেরিয়ে আসবেন। লন্ডন পুলিশের কাছে ধরা দেবেন।

তিনি বলেছেন, এর পর যেহেতু আর কোন অর্থপূর্ণ আপিলের সযোগ নেই তাই তিনি জাতিসংঘের রায়ই মেনে নেবেন।

উল্লেখ্য, সুইডেনে অবৈধভাবে যৌন সম্পর্কের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাকে এ জন্য সুইডেনে ফেরত পাঠানো হতে পারে। এমন এক অবস্থায় ২০১২ সালের জুনে তিনি আশ্রয় নেন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে।

তারপর থেকে তিনি সেখানেই আছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে আগামীকাল রিপোর্ট দেয়ার কথা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের। এ অবস্থায় অ্যাসাঞ্জ বলেছেন, জাতিসংঘ যদি শুক্রবার আমার বিরুদ্ধে রায় ঘোষণা করে তাহলে এদিনই দুপুরে ইকুয়েডরের দূতাবাস ছাড়বো। ধরা দেবো বৃটিশ পুলিশের কাছে। এ ছাড়া তো আর কোন পথ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026