শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিজের শিশু পুত্রকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামের ঘাতক মা লিপি বেগম।
আদালত সুত্রে জানা যায়, লিপি বেগম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের দক্ষিনপাড়ার ভুলু শেখের স্ত্রী। গত ১ই ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টায় তার ৫ মাস বয়সের পুত্র সন্তান ইয়াসিনকে ব্লেড দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।
জবানবন্দিতে লিপি বলেন, শিশু ইয়াসিন প্রতিদিন ঘনঘন কান্নাকাটি করতো। যা রিতিমত আমার কছে খুব বিরক্ত লাগতো।
এলাকাবাসী জানান, সন্তান কান্না করায় স্টার জলসা দেখতে সমস্যা হওয়ায় তিনি এ কাজ করেন।