মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

হলিউডের ছবিতে দীপিকা পাড়ুকোন

হলিউডের ছবিতে দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমগুলো বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও হলিউডের ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা ভিন ডিজেলের নতুন ছবি ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ নিয়ে সরগরম ছিল। প্রথমদিকে বিষয়টি নিয়ে খানিক দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও কিছুদিন আগে ভিন ডিজেলের সঙ্গে হলিউডের ছবিতে তাঁর অভিনয়ের বিষয়টি স্পষ্ট করেছিলেন দীপিকা পাড়ুকোনই।

দেখতে দেখতে সে ছবির শুটিংও শুরু হয়ে গেল। সম্প্রতি শুটিং শুরু হওয়ার পরপর এই ছবির কাজ শুরুর প্রথম ফটোগ্রাফটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির অভিনেতা ভিন। ছবিতে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকে পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরে রেখেছেন ভিন।

ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করে ভিন ডিজেল লিখেছেন, ‘শুটিংয়ের প্রথম দিন…জ্যান্ডার ও সেরেনা।’ ভিন তাঁর ভক্তদের ধন্যবাদ আর ভালোবাসাও জানিয়েছেন এই পোস্টে।

এদিকে, দীপিকা পাড়ুকোনের আরও একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ নির্মাতা ডি জে কারুসো। কারুসো তাঁর পোস্টে দীপিকার প্রশংসা করে লিখেছেন, অসাধারণ।

‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিটি এই সিরিজের তৃতীয় ছবি। ছবির নায়ক ‘কেজ’(ভিন ডিজেল) দীর্ঘ আট বছর অনুপস্থিত থাকার পর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে ফিরে এসেছেন। এমন গল্পেই এগিয়েছে ছবিটি। ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন নিনা ডবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি ও টনি জা। এ ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মিড-ডে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026