শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫

ইস্ট লন্ডন মসজিদে অমুসলিমদের আমন্ত্রণ

ইস্ট লন্ডন মসজিদে অমুসলিমদের আমন্ত্রণ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে মুসলিমদের ধর্মীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করতে অমুসলিমদের নিয়ে এক ব্যাতিক্রমী আয়োজন করেছে ইস্ট লন্ডন মস্ক। রবিবার মসজিদের দুয়ার খুলে দেওয়া হচ্ছে। ইসলাম সম্পর্কে মানুষের মনের ভেতরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সেটা কাটাতেই এই উদ্যোগ।

ব্রিটেনের মুসলমানদের একটি সংস্থা মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন ৮০টিরও বেশি মসজিদে এই ওপেন ডে কর্মসূচি গ্রহণ করেছে। রবিবারের এই ওপেন ডে কর্মসূচিতে অমুসলিমদের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে তুলে ধরা হবে, মুসলমানরা কিভাবে প্রার্থনা করেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন সেসব দেখতে পারেন, অথবা মসজিদে গিয়ে শুধু চা বিস্কিট খেয়েই চলে আসতে পারেন।

সংস্থাটি বলছে, ইসলামপন্থীদের হাতে বড়ো রকমের বেশ কয়েকটি হামলার পর ইসলাম ধর্মের ব্যাপারে মানুষজনের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সে বিষয়ে তারা উদ্বিগ্ন। একই সাথে গত কয়েক বছরে ব্রিটেনে মুসলিমদের ওপর হামলার ঘটনা এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভীতি বা ইসলামোফোবিয়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026