শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১২

মামলার নথি ফেরত দেবেন না উল্টো প্রধান বিচারপতির পদত্যাগ চাইলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন

মামলার নথি ফেরত দেবেন না উল্টো প্রধান বিচারপতির পদত্যাগ চাইলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেছেন তিনি তাঁর কাছে থাকা মামলার নথি ফেরত দেবেন না। নথি ফেরত চেয়ে প্রধান বিচারপতির দেওয়া আদেশ অবৈধ বলে মন্তব্য করেন তিনি। সোমবার বেলা আড়াইটার দিকে সুপ্রিম কোর্টের মাজারগেটে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ দাবি করেছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহা বিচারাঙ্গনকে বিতর্কিত করে চলছেন। রাজনৈতিক বক্তব্য দিয়ে খালেদা জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

অবসরের পর লেখা রায় ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি তাঁর (প্রধান বিচারপতির) কোনো আদেশ মানি না, মানব না। এটি অবৈধ আদেশ। সংসদেও তাঁর বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। আজকে আমি আমার লিখিত কয়েকটি রায় ও আদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. ইমান আলীর কাছে জমা দিচ্ছি।

গতকাল সন্ধ্যায় আমার লিখিত রায় ও আদেশগুলো নিতে রাজি হন আপিল বিভাগের অপর বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। আমি অবসরে যাওয়ার পর আমার রুমে প্রধান বিচারপতি তালা দিয়েছেন এবং আমার সব কর্মচারী, কাগজপত্র, কম্পিউটার নিয়ে গেছেন। এ কারণে আমি রায় লিখতে পারছি না। হাতে-কলমে রায়গুলো লিখে যাচ্ছি।

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে গণমাধ্যমে কথা না বলে তাঁর কাছে থাকা মামলার নথিগুলো দ্রুত ফেরত দিতে বলেছেন প্রধান বিচারপতি।

গতকাল রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি যেসব রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তিনি সেগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্ট সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে সব ফাইল ফেরত দিতে বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার চলাকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন করাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।

গত সেপ্টেম্বরে অবসরে যাওয়ার আগে পেনশন আটকে দেওয়ার অভিযোগ তুলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী একাধিকবার প্রধান বিচারপতিকে চিঠি দেন। আর অবসরে যাওয়ার পরপরই তিনি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026